IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতিতে বিশেষ জোর বিরাট-রোহিতদের, কাদের দিতে হবে ফিটনেস টেস্ট?
বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টি২০ ম্যাচ খেলতে নামছে ভারত। মোহালি, ইন্দোরে জয় পাওয়ায় সিরিজের ভাগ্য নির্ধারণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ফলে শেষ ম্যাচ এখন নিয়মরক্ষার, তবে টি২০ বিশ্বকাপের শেষ সীমিত ওভারের ম্যাচের আবহে ঢুকে পড়েছে টেস্ট সিরিজের ভাবনা। আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে ঘরের মাঠে এই টেস্টে সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের কাছে। তাই ব্রিটিশদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নামার আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না ভারতীয়। হায়দরাবাদে টেস্ট শুরুর আগে একটি শিবির হবে ভারতীয় দলের।

ভারতের পেস বোলিং বিভাগের দুই তারকা মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ যারা টি২০ সিরিজ থেকে বিশ্রাম পেয়েছেন তাঁরা ফিটনেস পরীক্ষার জন্য এই সপ্তাহে এনসিএ-তে পৌঁছাবেন। রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনও টেস্ট সিরিজের আগে ফিটনেস পরীক্ষার জন্য উপস্থিত হবেন। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর তাঁরাও বিশ্রামে আছেন।
গোঁড়ালিতে চোটের কারণে বাদ পড়া মহম্মদ শামি পরের সপ্তাহে চোটের মূল্যায়নের জন্য এনসিএ-তে রিপোর্ট করবেন। শামির চোট এখনও সারেনি, ফলে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দলে তিনি নেই। বাংলা থেকে একমাত্র প্রতিনিধি মুকেশ কুমার।এর সঙ্গে নেওয়া হয়েছে কুলদীপ যাদবকেও। দীর্ঘ দিন পরে তাঁর লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন তাৎপর্যপূর্ণ ব্যাপার।
২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদে শুরু প্রথম টেস্ট। ২ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট হবে বিশাখাপত্তনমে। তৃতীয় টেস্ট রাজকোটে। খেলা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। ২৩ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু রাঁচীতে। সিরিজ়ের শেষ টেস্ট হবে ৭ মার্চ থেকে। খেলা হবে ধর্মশালায়। ১১ মার্চ সিরিজ শেষ হওয়ার কথা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই ৫ টেস্ট ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ ১-১ ফলেই সমাপ্ত করেছে ভারত।এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ে মরিয়া থাকবে ভারত।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ











Click it and Unblock the Notifications