IND vs ENG: ভারতের সিরিজ জিততে চাই ১৫২! রাঁচিতে রুটের আউটে ফের ডিআরএস নিয়ে জোরালো চর্চা
IND vs ENG: রাঁচি টেস্টের চতুর্থ দিনই সিরিজ পকেটে পুরে ফেলার দিকে এগিয়ে চলেছে ভারত। জয়ের জন্য ১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে আজ দিনের শেষে ভারতের স্কোর ৮ ওভারে বিনা উইকেটে ৪০।
রোহিত শর্মা ২৭ বলে ২৪ ও যশস্বী জয়সওয়াল ২১ বলে ১৬ রানে ক্রিজে রয়েছেন। রাজকোটের পর রাঁচি টেস্টেও ডিআরএস নিয়ে অসন্তোষ ইংল্যান্ড শিবিরে। পাল্টা দিতে ছাড়ছেন না ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও।

প্রথম ইনিংসে শতরান করে অপরাজিত ছিলেন জো রুট। আজ তিনি আউট হলে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ১৭ ওভারে ৩ উইকেটে ৬৫ রান। পঞ্চম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে যথাক্রমে বেন ডাকেট ও অলি পোপকে আউট করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনিই ফেরান রুটকে।
অশ্বিনের বল রুটের সামনের প্যাডে লাগলে লেগ বিফোরের আবেদন করে ভারত। আম্পায়ার কুমারা ধর্মসেনা আউট দেননি। ভারত রিভিউ নেয়। যাতে দেখানো হয় বল উইকেটে লাগছে। ফলে ধর্মসেনাকে সিদ্ধান্ত বদলাতে হয়। যদিও এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
You can all make your own minds up … pic.twitter.com/kORDW2lk6f
— Michael Vaughan (@MichaelVaughan) February 25, 2024
ডিআরএস প্রযুক্তি রিগিংয়ের অভিযোগ উঠেছে। দেখা গিয়েছে, অশ্বিনের বল লেগ স্টাম্পের বাইরে পড়েছিল। বল স্পিন করলে উইকেটে না লাগারই কথা। কিন্তু ডিআরএসে তিনটি রেড সিগন্যাল আসতেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন এক্স হ্যান্ডলে লেখেন, এমন প্রযুক্তি দেখে স্তম্ভিত।
বলের অর্ধেকের বেশি অংশ লেগ স্টাম্পের বাইরে। তারপরও উইকেটে লাগবে বলে জানানো হলো। চলতি সিরিজে হক-আই খুব গড়পড়তা। ইংল্যান্ডের সেরা ব্যাটার রুটের ক্ষেত্রেই আজ এমন সিদ্ধান্ত হওয়ায় খেদ প্রকাশ করেন রুট। পরে এই পোস্ট ডিলিট করেন তিনি।
পরে তিনি আরও কয়েকটি পোস্ট করেছেন এক্স হ্যান্ডলে। একটিতে দেখিয়েছেন ডিআরএসের নিয়মাবলি। কোথায় বল পড়লে কোথায় গিয়ে লাগতে পারে সেই সংক্রান্ত নিয়ম। একইসঙ্গে রুটের ক্ষেত্রে আরও বেশি সংখ্যক রিপ্লে কেন তৃতীয় আম্পায়ার দেখলেন না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এটাই ইংল্যান্ডের ইনিংসে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল বলে উল্লেখ ভনের।
বেন স্টোকস রাজকোট টেস্টে বড় পরাজয়ের সম্মুখীন হয়ে ডিআরএস নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকী আম্পায়ারস কল তুলে দেওয়া উচিত বলেও দাবি তোলা হচ্ছিল। কিন্তু সেই আম্পায়ারস কলের জন্যই আজ রক্ষা পান স্টোকস। ২৯.৪ ওভারে। ভারতীয় দল রিভিউ নিয়েছিল। আম্পায়ার আউট না দেওয়ায় আম্পায়ারস কল বাঁচায় স্টোকসকে।
যদিও এই জীবন পাওয়ার ফায়দা তুলতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক। তিনি ৩২.৩ ওভারে কুলদীপ যাদবের বলে বোল্ড হন মাত্র ৪ রান করেই। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ৫৩.৫ ওভারে ১৪৫ রানেই গুটিয়ে দেয় ভারত। অশ্বিন ৫১ রানের বিনিময়ে পাঁচটি ও কুলদীপ ২২ রানে চার উইকেট নেন। বেন স্টোকসের অধিনায়কত্বে এই প্রথম টেস্ট সিরিজ হারতে চলেছে ইংল্যান্ড।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications