IND vs ENG: বিরাট কোহলিকে নিয়ে মন্তব্যের পর পিছু হঠলেন এবি ডি ভিলিয়ার্স, ভুল স্বীকার কি চাপে পড়েই?

IND vs ENG: বিরাট কোহলিকে নিয়ে ধোঁয়াশা কাটছে না। নির্বাচকরা এখনও ইংল্যান্ড সিরিজের বাকি তিনটি টেস্টের দল ঘোষণা করেননি। তবে সূত্রের খবর, তৃতীয় এবং চতুর্থ টেস্টেও খেলবেন না কোহলি।

তিনি কোথায় তা স্পষ্ট করে কেউ বলছেন না। এমনকী এবি ডি ভিলিয়ার্সকেও এবার পিছু হঠতে হলো।

IND vs ENG: বিরাট কোহলিকে নিয়ে মন্তব্যের পর পিছু হঠলেন এবি ডি ভিলিয়ার্স

বিরাট কোহলি ভারত-ইংল্যান্ড টেস্ট খেলতে হায়দরাবাদে পৌঁছেও মত বদলান। ছুটি চেয়ে নেন বিসিসিআইয়ের কাছে। বোর্ড তা মঞ্জুর করে। একইসঙ্গে বিসিসিআইয়ের তরফে জানানো হয়, ব্যক্তিগত কারণেই বিরাট ছুটি চেয়েছেন। তাঁর ব্যক্তিগত পরিসর নিয়ে চর্চা থেকে বিরত থাকতেও অনুরোধ জানায় বোর্ড।

বিভিন্ন সংবাদমাধ্যম অবশ্য দাবি করছিল, বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা সন্তানসম্ভবা, দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। যদিও বিরাট বা অনুষ্কা এ নিয়ে কোথাও কিছু বলেননি। এরই মধ্যে জানা যায়, বিরাট কোহলি স্ত্রী ও সন্তানকে নিয়ে এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন। পারিবারিক ইমারজেন্সিই যার কারণ।

এরই মধ্যে বিরাটের পরিবারে নতুন সদস্য আসার জল্পনা গতি পায় এবি ডি ভিলিয়ার্সের বক্তব্যে। বিরাটের সঙ্গে এবিডির ঘনিষ্ঠ সম্পর্ক। এক বিরাট-ভক্তের প্রশ্নের উত্তরে এবিডি জানিয়েছিলেন, বিরাটের সঙ্গে তাঁর মেসেজ আদান-প্রদান হয়েছে। বিরাট ভালোই রয়েছেন। তিনি দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায় রয়েছেন।

যদিও এই বক্তব্য থেকে এবার পিছু হঠতে হলো এবিডিকে। তিনি ভুল স্বীকার করে নিয়েছেন। দৈনিক ভাস্করকে দেওয়া সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স জানান, ভারতীয় দলে বর্তমানে বিরাট কোহলির খেলতে না পারা নিয়ে তিনি যে তথ্য দিয়েছিলেন তা সঠিক নয়। কেউই জানেন না বিরাট এখন কোথায় রয়েছেন।

এবিডির কথায়, প্রাধান্যের নিরিখে পরিবার সব কিছুর চেয়েই এগিয়ে। সেটা আমি ইউটিউবেও বলেছিলাম। কিন্তু সেই সময়ই আমি কিছু ভুল তথ্য দিয়ে ফেলেছি। যা বলেছি তা ঠিক নয়। কেউই জানেন না, কোথায় কী হচ্ছে। আমার মতো গোটা বিশ্ব বিরাটের খেলা ফলো করে। তাঁর বাইরে থাকার কারণ যা-ই হোক না কেন, আমি তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি। বিরাট আরও শক্তিশালী, উন্নত, সুস্থ ও তরজাতা হয়ে ফিরবেন বলে আশা এবিডির।

এবিডির এই পিছু হঠা বিরাটকে নিয়ে জল্পনা থামানোর পক্ষে যে যথেষ্ট নয় তা স্পষ্ট। সকলেরই মনে প্রশ্ন, তাহলে কি চাপের মুখেই সত্য বলেও ভুল স্বীকার করতে হলো? বিরাটের তরফেই কি কোনও চাপ এসেছিল? ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফেও বিরাটকে নিয়ে কিছু বলা হচ্ছে না। এমন লুকোচুরির কারণই বা কী হতে পারে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+