IND vs AUS World Cup Final 2023: সাদা বলে অপরাজেয় অধিনায়ক রোহিত! ফাইনালে উঠলে ট্রফি নিয়েই মাঠ ছেড়েছেন

কপিল দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনির পর গত বুধবার থেকে একইসঙ্গে উচ্চারিত হচ্ছে রোহিত শর্মার নামও। তাঁর নেতৃত্বেই চতুর্থবার একদিনের বিশ্বকাপের ফাইনালে ভারত। সৌরভ না পারলেও বাকি দুই অধিনায়ক কিন্তু দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন। রবিবার অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই কপিল দেব- মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একইভাবে উচ্চারিত হবে রোহিত শর্মার নাম। বিশ্বকাপজয়ী অধিনায়কদের তালিকাতে ঢুকে পড়বেন এই মুম্বইকরও।

ধোনির পরবর্তী সময়ে কোহলির কাঁধেই উঠেছিল নেতৃত্বের ভার। কিন্তু ব্যাটসম্যা‌ন বিরাট যতটা সফল হয়েছিলেন ক্যাপ্টেন‌ কোহলির সাফল্য ততটা পাননি। তারউপর নেতৃত্বের চাপের প্রভাব পড়ছিল কিং কোহলির খেলাতেও। ফলে নানা বিতর্কে জর্জরিত হয়ে ২০২১ সালেই সব ধরনের ফর্ম্যাট থেকেই নেতৃত্বের দায়িত্ব ছাড়েন বিরাট। তৎতালীন বোর্ড সভপতি সৌরভ গঙ্গোপাধ্যায় একপ্রকার জোর করেই রোহিতের হাতে ভারতীয় দলের নেতৃত্বের ভার তুলে দেন।

IND vs AUS World Cup Final 2023

অধিনায়ক থাকাকালীন একের পর এক মাস্টারস্ট্রোক দিয়েছিলেন, ব্যাতিক্রম হয়নি প্রশাসক সৌরভের ক্ষেত্রেও। দাদার যুগান্তকারী সিদ্ধান্ত নেন হিটম্যানকে অধিনায়ক করে। সেদিনের মহারাজের সিদ্ধান্তের ফলাফল বর্তমানে পাচ্ছে ভারত। টানা ১০ ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে ভারত। সাদা বলে অধিনায়ক রোহিতের পরিসংখ্যান কেমন? ফাইনারল শুরুর কয়েক ঘণ্টা আগে তাতে চোখ বুলিয়ে নেওয়া যাক।

সাদা বলে অধিনায়ক রোহিতের পারফরম্যান্স এক কথায় দুরন্ত। এখনও পর্যন্ত একটি ম্যাচেও ফাইনালে হারেননি রোহিত। আইপিএল হোক বা এশিয়া কাপ ফাইনামল ম্যাচে উঠলে রোহিত ট্রফি‌ নিয়েই মাঠ ছেড়েছেন। ২০১৮ সালে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসাবে দলকে এশিয়া কাপ জেতান, পাশাপাশি সেই বছরে নিদাস ট্রফিও জিতিয়েছিলেন।

পুরোপুরি অধিনায়ক হওয়ার পর চলতি বছরে এশিয়া কাপের ফাইনালেবও তোলেন দলকে। শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়ে ট্রফি জিতে নেয় রোহিত শর্মার দল। শুধু জাতীয় দল আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার ট্রফি জিতিয়েছেন। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ সালে ট্রফি জেতেন অধিনায়ক রোহিত। পাশাপাশি তাঁর নেতৃত্বেই ২০১৩সালে চ্যাম্পিয়ন্স লিগ টি২০ও জেতে মুম্বই।

রবিবার রোহিতের সামনে বৃত্ত পূরণের হাতছানি। সাদা বলে অধিনায়ক হিসাবে রেকর্ড ধরে রাখার চ্যালেঞ্জ তাঁর সাম‌নে।তবে লাল বলে ক্রিকেটে ফাইনালে উঠেও হারের স্বাদ পেতে হয়েছে রোহিতকে। উপর চলতি বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্যাট কামিন্সদের কাছে হারের স্মৃতি এখনও দগদগে। ফলে সেই বদলাও নিতে হবে অধিনায়ক রোহিতকে।হিটম্যানের হাতে ট্রফি দেখার অপেক্ষায় গোটা দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+