বিরাটের কাছে টেস্ট সিরিজে হার আজও প্রতি মুহূর্তে যন্ত্রণায় বিদ্ধ করে, অকপট পেইন

বিরাটের কাছে টেস্ট সিরিজে হার আজও প্রতি মুহূর্তে যন্ত্রণায় বিদ্ধ করে, অকপট পেইন

ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে হার, আজও অধিনায়ক হিসেবে তাঁকে যন্ত্রণা দেয়। ভারতের অস্ট্রেলিয়া সফরে ঢাকে কাঠির আগে এমনটাই বললেন অজিদের টেস্ট অধিনায়ক টিম পেইন।

পেইনের অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস তৈরি ভারতের

পেইনের অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস তৈরি ভারতের

শেষবার ২০১৮-১৯ অস্ট্রেলিয়া সফরে টিম পেইনের অস্ট্রেলিয়া ২-১ ব্যবধান হারিয়ে প্রথমবার অজি ভূমে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস তৈরি করেছিল ভারত। উপমহাদেশের প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে তাঁদের দেশে টেস্ট সিরিজ হারানোর বিরল কীর্তি গড়ছিলেন বিরাট। এবার সেই হারের বদলার সিরিজে ১৭ ডিসেম্বর থেকে ভারতের বিরুদ্ধে টেস্ট মহারণে মাঠে নামবে টিম পেইনের অস্ট্রেলিয়া। তার আগে শেষবার বিরাটদের বিরুদ্ধে হারের যন্ত্রণা নিয়ে মুখ খুললেন পেইন।

'টেস্ট সিরিজে হার প্রতি মুহূর্তে যন্ত্রণায় বিদ্ধ করে'

'টেস্ট সিরিজে হার প্রতি মুহূর্তে যন্ত্রণায় বিদ্ধ করে'

পেইন জানিয়েছেন, 'সেই সিরিজে স্মিথ-ওয়ার্নার না থাকলেও ভারতের বিরুদ্ধে হারতে হবে এমন আন্দাজ ছিল না। এই হার এখনও প্রতি মুহূর্তে যন্ত্রণায় বিদ্ধ করে।'

স্মিথ-ওয়ার্নারকে পেয়ে আত্মবিশ্বাসী পেইন

স্মিথ-ওয়ার্নারকে পেয়ে আত্মবিশ্বাসী পেইন

সেই সঙ্গে এবার আরও বেশি শক্তি নিয়ে মাঠে ফেরার বার্তা দিয়েছেন পেইন। বল বিকৃতির পর মাঠে ফিরে, এবারই প্রথম ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট জার্সিতে খেলতে নামবেন স্মিথ-ওয়ার্নার। ফলে দুই মহারথীকে পেয়ে অধিনায়ক হিসেবে ভারতের বিরুদ্ধে টক্কর দিতে তৈরি বলে পেইন হুংকার দিয়ে রাখলেন।

ভারতের অজি সফরের সূচি

ভারতের অজি সফরের সূচি

প্রসঙ্গত ২৭ নভেম্বর থেকে ওডিআই সিরিজ দিয়ে ভারতের অজি সফরের ঢাকে কাঠি। ৩ ম্যাচের ওডিআইয়ের পর ৪ ডিসেম্বর থেকে ৩ ম্যাচের টি-২০ খেলার পর ভারত ১৭ ডিসেম্বর থেকে চার ম্যাচের টেস্ট খেলতে নামবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+