IND vs AUS T20I: ইনগ্লিস শতরান হাঁকিয়ে ছুঁলেন ফিঞ্চ-গেইলের কীর্তি! অস্ট্রেলিয়াকে হারাতে ভারতের চাই ২০৯
IND vs AUS T20I: জশ ইনগ্লিস আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরানটি পেলেন ভারতের মাটিতে। কেরিয়ারের ত্রয়োদশ টি ২০ আন্তর্জাতিকে। আজ বিশাখাপত্তমমে ভারতের বিরুদ্ধে ৪৭ বলে শতরান পূর্ণ করেন তিনি।
ইনগ্লিস তিনে ব্যাট করতে নেমে ১১টি চার ও ৮টি ছয়ের সাহায্যে করলেন ৫০ বলে ১১০ রান। ওপেন করতে নেমে হাফ সেঞ্চুরি করেন স্টিভ স্মিথ। টস জিতে অজিদের ব্যাট করতে পাঠায় ভারত। ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া তুলল ৩ উইকেটে ২০৮ রান।

বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রাভিস হেডের পাশাপাশি গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পাকে বিশ্রাম দিয়েই আজ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। ম্যাথু হেডেন পিচ রিপোর্ট দিতে গিয়ে বলেছিলেন, উইকেট যা শক্ত, তাতে এই মাঠে ১৮০ রান পর্যাপ্ত হতে পারে। যদিও চোখধাঁধানো ইনিংস খেলে অজিদের ২০০ রান পার করানোর ক্ষেত্রে অবদান রাখলেন ইনগ্লিস।
টি ২০ আন্তর্জাতিকে অস্ট্রেলীয়দের মধ্যে দ্রুততম শতরানের রেকর্ড ছিল অ্যারন ফিঞ্চের দখলে। ফিঞ্চের মতোই এদিন ৪৭ বলে শতরান করলেন ইনগ্লিস। ক্রিস গেইলেরও টি ২০ আন্তর্জাতিকে দ্রুততম সেঞ্চুরিটি ৪৭ বলেই। নিউজিল্যান্ডের কলিন মুনরো ও কানাডার রবীন্দরপাল সিংয়ের সঙ্গে ৪৭ বলে টি ২০ শতরানকারীদের তালিকায় নাম লেখালেন ইনগ্লিস।
পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে অজিরা তুলেছিল ১ উইকেটে ৪০। ৭.১ ওভারে ৫০, ১১.৩ ওভারে ১০০, ১৫ ওভারে ১৫০ রানের পর অজিরা ২০০ রানের মাইলস্টোন স্পর্শ করে ১৮.৫ ওভারে। ৮টি চারের সাহায্যে ৪১ বলে ৫২ রান করে রান আউট হন স্মিথ। ১১ বলে ১৩ রান করে রবি বিষ্ণোইয়ের বলে বোল্ড হয়ে যান অপর ওপেনার ম্যাথু শর্ট।
৪.৪ ওভারে প্রথম উইকেট পড়েছিল ৩১ রানে। দ্বিতীয় উইকেট পড়ে ১৫.৫ ওভারে ১৬১ রানের মাথায়। ১৭.২ ওভারে ইনগ্লিস যখন প্রসিদ্ধ কৃষ্ণর বলে যশস্বী জয়সওয়ালের হাতে ক্য়াচ দিয়ে ফিরলে অজিদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৮০। অজিরা ২০৮ রান করেছে, শেষ ৫ ওভারে ২ উইকেট খুইয়ে তারা তোলে ৫৭। মার্কাস স্টইনিস ৬ বলে ৭ ও টিম ডেভিড ১৩ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।
রবি বিষ্ণোই একটি উইকেট পেলেও ৪ ওভারে ৫৪ রান খরচ করেন। প্রসিদ্ধ কৃষ্ণ ৪ ওভারে ৫০ রান দিয়ে পেলেন ১ উইকেট। অক্ষর প্যাটেল কামব্যাক ম্যাচে ৪ ওভারে ৩২ রান খরচ করে কোনও উইকেট পাননি। অর্শদীপ সিং ৪ ওভারে ৪১ ও মুকেশ কুমার ৪ ওভারে ২৯ রান দিয়ে ঝুলিতে উইকেট পুরতে পারেননি। তবে মুকেশের শেষ ২ বলে কোনও রান নিতে পারেননি অজি ব্যাটাররা, শেষ ওভারে অস্ট্রেলিয়া মাত্র ৫ রান পেয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications