অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারে সহঅধিনায়কের দায়িত্ব পাওয়া নিয়ে কী বললেন লোকেশ রাহুল
অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারে সহঅধিনায়কের দায়িত্ব পাওয়া নিয়ে কী বললেন লোকেশ রাহুল
আইপিএল শেষ হলেই অস্ট্রেলিয়া সফরে উড়ে যাবে ভারত। ৫৪ দিনের অস্ট্রেলিয়া সফরে ওডিআই দিয়ে শুরু। ২৭ নভেম্বর থেকে মাঠে নামছে ভারত-অস্ট্রেলিয়া। ওডিআই ও টি-২০তে ৩টি করে ম্যাচ, এরপর চার ম্যাচের হাই ভোল্টেজ টেস্ট সিরিজ। অজি সফরের সীমিত ওভারের ওডিআই ও টি-২০ মিলিয়ে মোট ছটি ম্যাচে নীল জার্সিতে একেবারে নতুন দায়িত্বে লোকেশ রাহুল।

সহঅধিনায়কের দায়িত্বে রাহুল
হ্যামস্ট্রিয়ের চোট থাকায় অজি সফরে তিন সিরিজেই নাম নেই রোহিত শর্মার। পরিবর্তে রাহুলকে তাই সহঅধিনায়ক হিসেবে বেঁছে নিয়েছেন নির্বাচকরা। আর সেই নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের ব্যাটসম্যান।

সহ অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া নিয়ে কী বললেন রাহুল
অস্ট্রেলিয়া সফরে উড়ে যাওয়ার আগে এই মুহূর্তে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে স্বপ্নের ফর্মে রয়েছেন রাহুল। দলের ওয়েবসাইটের ভারতীয় দলের সহঅধিনায়কত্ব পাওয়ার নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। যেখানে রাহুল বলেন, 'নতুন দায়িত্ব পাওয়ার পুরোটাই আমার কাছে অপ্রত্যাশিত। দেশের হয়ে সহ অধিনায়কের দায়িত্ব সামলাবো এমন কোনও আশা ছিল না। নতুন দায়িত্ব পালনের জন্য অবশ্যই মুখিয়ে রয়েছি। দলের প্রয়োজন মতো নিজেকে উজার করে দিয়ে মুখিয়ে রইলাম।'

দেশের জার্সিতে নেতার ভূমিকা পালন করেছেন রাহুল
প্রসঙ্গত চলতি বছরেই দেশের জার্সিতে নেতার ভূমিকা পালন করে জয় এনে দিয়েছেন রাহুল। বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজের শেষ ম্যাচে রোহিত শর্মা ব্যাটিংয়ের সময় চোট পেলে তাঁর অনুপস্থিতিতে অধিনায়কত্ব করে বোলিং পরিবর্তন ও ফিল্ডিংয়ে চমক দিয়ে দলকে ম্যাচ জেতান রাহুল।

ব্যাটে স্বপ্নের ফর্মে ভারতীয় ক্রিকেটার
প্রসঙ্গত অস্ট্রেলিয়া সফরে উড়ে যাওয়ার আগে চলতি আইপিএলে ব্যাট হাতে স্বপ্নের ফর্মে রয়েছেন রাহুল। আইপিএলে ১২ ম্যাচ খেলে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক ৫৯৫ রান হাঁকিয়ে কমলা টুপির লড়াইয়ে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications