IND vs AUS 5th T20I: ভারতের হয়ে ফিল্ডিং করলেন আম্পায়ারও! অল্পের জন্য বড় আঘাত থেকে পেলেন রক্ষা, দেখুন ভিডিও
IND vs AUS 5th T20I: রবিবার বেঙ্গালুরুতে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ৪-১ ফলে সিরিজ জিতে নিয়েছে ভারত। অজিদের বিরুদ্ধে ছয় রানে রুদ্ধশ্বাসভাবেই ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। শেষ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল ১০ রান, কিন্তু অর্শদীপ সিং ৩ রানের বেশি খরচ করেননি। একইসঙ্গে তুলে নেন একটি উইকেটও। কিন্তু ভারতের ফিল্ডিং করে দিলেন আম্পায়ারও।
ভারত অস্ট্রেলিয়া শেষ টি ২০ ম্যাচে শেষ ওভারের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জয়ের জন্য মরিয়া থাকা অজিরা কোনও ভাবেই শেষ ওভারে অর্শদীপের বলে সুবিধা করতে পারছিল না। ২০তম ওভারের প্রথম দুটি বলে কোনও রান দেননি অর্শদীপ। তৃতীয় বলে ম্যাথু ওয়েজ (১৫ বলে ২২) আউট হয়ে যান। ফলে সমীকরণ দাঁড়ায় ৩ বলে ১০ রান দরকার।

কথায় আছে কারোর পৌষমাস কারোর সর্বনাশ। আম্পায়ার বাউন্ডারি বাঁচিয়ে দেওয়ায় সেই বলে মাত্র ১ রান করতে পারেন এলিস। যা কার্যত সুবিধা করে দেয় ভারতেরই। সেই বলে চার হলে খেলার ফল অন্যরকম হতেই পারত। শেষ তিনটি বলে একটি করে রান নিয়ে মোট তিন রানই যোগ করতে সক্ষম হয় অজিরা।
Empire nice fielding 😆
— Yadi Yada (@yadaAtX) December 3, 2023
A good last over by #Arshdeep#INDvsAUS pic.twitter.com/oDnjW5z8Ct
রবিবার বেঙ্গালুরুতে টি ২০ সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রান তোলে ভারত।
অজিরা শেষ পর্যন্ত নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। ৬ রানে ম্যাচ জিতে ৪-১ সিরিজ পকেটে পোড়ে সূর্যকুমার যাদবের ভারত।জয়ের জন্য ১০ রান প্রয়োজন ছিল। কিন্তু মাত্র ৩ রান দেন অর্শদীপ। শেষ ওভারে স্নায়ু ধরে রেখে দুর্দান্ত বল করে ভারতকে ৬ রানে ম্যাচ জেতান।
দুধের স্বাদ অনেকটা ঘোলে মেটানোর মতই হল ভারতের। বিশ্বকাপ ফাইনালে অজিদের কাছে হারের বদলা টি ২০ সিরিজেই নিল টিম ইন্ডিয়া।
-
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
জ্বালানি সঙ্কট নিয়ে আতঙ্ক! লকডাউনের জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, কী বললেন হরদীপ সিং পুরী? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের?












Click it and Unblock the Notifications