IND vs AUS 5th T20I:এক ম্যাচ খেলেই বাড়ি ফিরলেন চাহার, শেষ ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে পরিবর্তন
চোটের সমস্যা যেন কিছুতেই মিটছে না দীপক চাহারের। চোট-আঘাতের সমস্যা কাটিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছিলেন। একটা ম্যাচও খেললেন। কিন্তু পঞ্চম টি ২০ ম্যাচের আগেই বাড়ি ফিরে গিয়েছেন দীপক চাহার। ফলে শেষ ম্যাচে ফের পরিবর্তন হল ভারতীয় দলের প্রথম একাদশে। কিন্তু কী কারণে বাড়ি ফিরলেন ভারতীয় দলের পেসার, টসের সময় সেই কথাই জানালেন অধিনায়ক সূর্যকুমার।
ইতিমধ্যেই ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে জয় লভা করেছ। রবিবারের ম্যাচ শুধুই নিয়মরক্ষার। কিন্তু নিয়মরক্ষার ম্যাচ হলেও ভারত কোনওভাবই পরীক্ষার জায়গায় যেতে চাইনি। কিন্তু দীপক চাহারের চোটের জন্য প্রথম একাদেশ পরিবর্তন করতে হল।। টসের সময় অধিনায়ক সূর্যকুমার বলেন, "এই ম্যাচে আমাদের দলে একটাই বদল। আরশদীপ সিংহকে দলে ফেরানো হল। দীপক চাহার মেডিকেল এর্মাজেন্সির ও বাড়ি ফিরে গিয়েছে।"

মুকেশ কুমার তৃতীয় ম্যাচটি খেলেননি। বঙ্গ পেসার বিয়ে করার জন্য ছুটি নিয়েছিলেন। সেই সময় সিএসকের পেসার দীপক চাহারকে দলে নেওয়া হয়। মুকেশ ফিরলেও চাহারকে দলে রেখে দেওয়া হয়। চতুর্থ টি-টোয়েন্টিতে প্রথম একাদশে নেওয়া হয়েছিল চাহারকে। এই বছর ভারতের হয়ে খেলা সেটাই তাঁর এক মাত্র ম্যাচ। কিন্তু এক ম্যাচ খেলার পরই বাড়ি ফিরে যেতে হল তাঁকে।
ভারতীয় দলে প্রত্যাবর্তন করেই টেস্ট দলের খেলার কথা জানিয়েছিলেন দীপক চাহার। একটি সাক্ষাৎকারে তিনি জানান, দেশের হয়ে টেস্ট ম্যাচ খেলাই তাঁর লক্ষ্য। দীপক চাহার বলেন, 'যে কোন জিনিসের একটা প্রস্তুতি থাকে। আমরা সকলেই সেই প্রস্তুতি নিয়ে থাকি। রঞ্জি ট্রফির জন্য আমার প্রস্তুতি ছিল খুব ভালোই। আইপিএলের জন্যও আমি গত মরসুমে ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম। আমি ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলার জন্য আমি প্রস্তুত। '
তবে একইসঙ্গে সিএসকে দলের পেসার মন্তব্য করেন, 'তবে আমাকে হঠাৎ করে বললেই আমি টেস্ট ম্যাচ খেলতে পারব না । মানসিক প্রস্তুতির জন্য আমাকে সময় দিতে হবে । হঠাৎ করে যে কাউকে বললেই সে কিন্তু খেলতে পারবে না। আমাকে আগে থেকে বলা হলে আমি সেই মতো প্রস্তুতি নিতে পারি।'












Click it and Unblock the Notifications