IND vs AFG: বিরাটকে ছুঁয়ে আটক ভক্ত! ইন্দোরে টি২০ আন্তর্জাতিকে কামব্যাকে কতটা আশ্বস্ত করলেন কোহলি?
IND vs AFG: ইন্দোরে আফগানিস্তানকে ৬ উইকেটে চূর্ণ করে সিরিজ পকেটে পুরেছে ভারত। এই ম্যাচে সকলের বিশেষ নজর ছিল রোহিত শর্মা ও বিরাট কোহলির দিকে। দুজনেই ১৪ মাস পর টি২০ আন্তর্জাতিকে কামব্যাক করেছেন।
রোহিত টানা দুটি ম্যাচে শূন্য রানে আউট হয়ে চিন্তা বাড়ালেন। তবে কামব্যাক ম্যাচে চেনা মেজাজেই পাওয়া গেল বিরাট কোহলিকে।

বিরাটকে দেখে বোঝাই যায়নি দেশের হয়ে শেষবার তিনি টি২০ আন্তর্জাতিক খেলেছেন ২০২২ সালের নভেম্বরে, টি২০ বিশ্বকাপে। ফিল্ডিংয়ে চেনা ক্ষিপ্রতা দেখা গিয়েছে। হোলকার স্টেডিয়াম এদিন মুখরিত হয় বিরাট-বিরাট জয়ধ্বনিতে। কোহলিকে নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
এরই মধ্যে এক কোহলি-ভক্তকে আটক করেছে পুলিশ। ভারতীয় দল তখন ফিল্ডিং করছে। বিরাট ছিলেন বাউন্ডারি লাইনের কাছাকাছি। আচমকাই নিরাপত্তাবেষ্টনী ভেদ করে এক বিরাট-ভক্ত মাঠে ঢুকে পড়েন। তিনি বিরাটকে আলিঙ্গনেরও চেষ্টা করেন। দ্রুত তাঁকে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা।
এমন ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগেও যখন এমন ঘটনা ঘটেছে, তখন বিরাট নিজে নিরাপত্তারক্ষীদের অনুরোধ করেছেন সংশ্লিষ্ট ভক্তকে মারধর না করতে বা তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না করতে। তবে এদিন কোহলি তেমন কিছু করেননি বলেই খবর। যদিও পরে করবেন কিনা তা নিয়ে চর্চা রয়েছে।
ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে তুকোগঞ্জ থানায়। পুলিশ জানিয়েছে, ম্যাচের বৈধ টিকিট নিয়েই নরেন্দ্র হিরওয়ানি গেট দিয়ে তিনি স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিলেন। ওই ব্যক্তি বিরাট কোহলির বড় ভক্ত। তাই কোহলিকে দেখে নিজেকে সামলাতে পারেননি। ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়েছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়াল আসায় ভারত এদিন বাদ দিয়েছিল শুভমান গিল ও তিলক বর্মাকে। বিরাট আইপিএলের মতো ওপেন করেননি। পছন্দের তিন নম্বর পজিশনেই খেলতে নামেন। আইপিএলে স্পিনারদের বিরুদ্ধে বিরাটের স্ট্রাইক রেট কম থাকায় কোহলি নামতেই আক্রমণে আনা হয় মুজিব উর রহমানকে।
যদিও পজিটিভ মেজাজেই ব্যাটিং শুরু করেন কিং কোহলি। তিনি পাঁচটি চারের সাহায্যে ১৬ বলে ২৯ রানের ইনিংস খেলেন। স্ট্রাইক রেট ১৮১.২৫। নবীন উল হকের বলেও বাউন্ডারি হাঁকিয়েছেন। তবে আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে নবীনের বলেই সহজ ক্যাচ দিয়ে বসেন আফগানিস্তান অধিনায়ক ইব্রাহিম জাদরানের দিকে। বুধবার বেঙ্গালুরুতে তৃতীয় টি২০ আন্তর্জাতিক। আইপিএলে আরসিবির তারকা বিরাট পছন্দের চিন্নাস্বামীতেও ব্যাট হাতে ঝড় তুলবেন, আশায় ভক্তরা।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications