ICC WTC Final : প্রথম ওভার শেষ হতেই কেন ড্রেসিংরুমে দৌড়ালেন বুমরাহ?

ICC WTC Final : প্রথম ওভার শেষ হতেই কেন দৌড়ে ড্রেসিংরুমে দৌড়ালেন বুমরাহ?

বৃষ্টিবিঘ্নিত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পঞ্চম দিনের খেলা কিছুটা দেরিতে হলেও শুরু হয়। ম্যাচের প্রথম ও চতুর্থ দিনের খেলা ভেস্তে যাওয়ার জন্য এমনিতেই আইসিসি-র পরিকল্পনা নিয়ে বিতর্ক কম হচ্ছে না। তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় আচমকাই ভাইরাল হয়েছে জসপ্রীত বুমরাহের এক ছবি। যেখানে ভারতীয় ফাস্ট বোলারকে দৌড়ে ড্রেসিং রুমের দিকে ফিরতে দেখা গিয়েছে। এর কারণ জানলে অবশ্যই মজাই পাবেন।

ড্রেসিংরুমে ফিরলেন বুমরাহ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনের খেলা যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে ফের শুরু করতে মঙ্গলবার সাউদাম্পটনের এজিয়াস বোলে ব্যাটিং করতে নেমেছিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও রস টেলর। ভারতের হয়ে দিনের প্রথম ওভার বল করার জন্য প্রস্তুত হন জসপ্রীত বুমরাহ। ফিল্ড আম্পায়ার লক্ষ্য করেন যে তিনি যে জার্সি পরে মাঠে নেমেছেন তা টিম ইন্ডিয়ার বাকি ১০ ক্রিকেটারের থেকে আলাদা। বুমরাহ নিজেও তা অনুধাবন করেন। ওই অবস্থায় দিনের প্রথম ওভার শেষ করেই তিনি দৌড়ে ভারতীয় ড্রেসিংরুমে ফিরে যান। সঠিক জার্সি পরে ফের মাঠে নামেন বুমবুম। সেই ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

কোন জার্সি পরে নেমেছিলেন বুমরাহ

কোন জার্সি পরে নেমেছিলেন বুমরাহ

সাধারণত টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা যে পোশাক পরে টেস্ট ম্যাচ খেলেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপে তার বদল ঘটানো হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মেগা ফাইনালে রেট্রো জার্সি পরে নেমেছেন বিরাট কোহলিরা। জার্সির সামনে স্পনসরারের নামের পরিবর্তে ইন্ডিয়া লেখা রয়েছে। সেটির পরিবর্তে বুমরাহ টিম ইন্ডিয়ার নিয়মিত জার্সি পরেই মঙ্গলবার মাঠে নামেন। ফলে সেই জার্সি তাঁকে পরিবর্তন করতে হয়।

বুমরাহের পারফরম্য়ান্স নিয়ে কথা

বুমরাহের পারফরম্য়ান্স নিয়ে কথা

সাউদাম্পটনের স্যাঁতস্যাঁতে পরিবেশে যেখানে মহম্মদ শামি, ইশান্ত শর্মা পিচে আগুন ধরাচ্ছেন, সেখানে জসপ্রীত বুমরাহের পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট প্রেমীদের হতাশ করেছে। ভারতীয় স্ট্রাইক বোলারের হাতে আর আগের মতো ধার নেই বলে সোশ্যাল মিডিয়ায় অনেকে বলতে শুরু করেন। নেটিজেনদের একাংশ তো আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভুবনেশ্বর কুমারের অভাবও অনুভব করতে শুরু করেন। তবে এই ইস্যুতে বুমরাহের পাশেও দাঁড়িয়েছে ক্রিকেট প্রেমীদের অন্য অংশ। ডান হাতি ফাস্ট বোলার খুব শীঘ্রই স্বমহিমায় ফিরবেন বলে মনে করেন অনেকে।

জসপ্রীত বুমরাহের কেরিয়ার

জসপ্রীত বুমরাহের কেরিয়ার

ভারতের হয়ে এখনও পর্যন্ত ১৯টি টেস্ট ম্যাচ খেলেছেন জসপ্রীত বুমরাহ। ৮৩টি উইকেট নিয়েছেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার। টেস্টের এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট পাঁচ বার নিয়েছেন বুমবুম। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে ২৭ রান দিয়ে নেওয়া ৬ উইকেট তাঁর সেরা স্পেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+