আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৮ দিন পিছোল, কবে এবং কোন মাঠে হবে ম্যাচ?

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৮ দিন পিছোল, কবে এবং কোন মাঠে হবে ম্যাচ?

করোনা ভাইরাস এবং তা প্রতিরোধে কড়া ব্যবস্থার জন্য সময় বের করার লক্ষ্যে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আট দিন পিছিয়ে দেওয়া হল। কবে এবং কোথায় হবে ম্যাচ, তা জানিয়ে দিল আইসিসি। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। টুর্নামেন্টের ফাইনাল খেলার দাবিদার কোন দুই দল, তাও জেনে নেওয়া যাক।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কবে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কবে

সোমবার আইসিসি-র তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৮ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে। ২২ জুন পর্যন্ত চলবে পাঁচ দিনের এই প্রতিযোগিতা। রিজার্ভ দিন হিসেবে ২৩ জুনকে ধরা হয়েছে।

কবে হওয়ার কথা ছিল এই মোকাবিলা

কবে হওয়ার কথা ছিল এই মোকাবিলা

আগে ঠিক ছিল যে চলতি বছরের ১০ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। ১৪ জুন ম্যাচ শেষ হওয়ার কথা। রিজার্ভ ডে হিসেবে ১৫ জুনকে ধরে রাখা হয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের আবহে স্বাস্থ্য এবং সুরক্ষা বিধি শক্ত হয়ে যাওয়ায় ক্রিকেটারদের ১৪ দিনের কোয়াারেন্টাইনে থাকতেই হবে। তাই ম্যাচ এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসি।

কোথায় হবে এই ফাইনাল

কোথায় হবে এই ফাইনাল

এখনও পর্যন্ত ঠিক রয়েছে যে ইংল্যান্ডের লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ খেলা হবে। উল্লেখ্য ২০১৯ সালে এই মাঠেই ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল হোম টিম ইংল্যান্ড। একই ভাবে ঘরের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জো রুটরা খেলতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।

কারা ফাইনাল খেলার দাবিদার

কারা ফাইনাল খেলার দাবিদার

৪৩০ পয়েন্ট ও ৭১.৭ শতাংশ পয়েন্টের হার নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার শীর্ষে রয়েছে ভারত। তালিকার দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ও পয়েন্টের শতকরা হার যথাক্রমে ৪২০ ও ৭০ শতাংশ। ৩৩২ পয়েন্ট ও ৬৯.২ শতাংশ পয়েন্টের শতকরা হার নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড ৪১২ পয়েন্ট পেলেও তাদের পয়েন্টের শতকরা হার ৬৮.৭ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+