ICC World Cup Qualifiers: আমেরিকাকে হেলায় হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন জিইয়ে রাখল নেপাল

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে বড় চমক দিল নেপাল। মার্কিন যুক্তরাষ্ট্রেক হারিয়ে আইসিসি একদিনের বিশ্বকাপে টিকিট পাওয়ার আশা জিইয়ে রাখল নেপাল। ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্স করলেন ভারতের প্রতিবেশী দেশ। আমেরিকার মতো প্রতিপক্ষকে হারিয়ে নেপাল কিন্তু প্রমাণ করল তাঁরা এশিয় ক্রিকেটে নতুন শক্তি হিসাবে উঠে আসছেন।

জিম্বাবোয়ের হারারেতে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নেপালের অধিনায়ক রোহিত পৌদেল। আর অধিনায়কের সেই আস্থার পুরো মর্যাদা দেন নেপালের বোলাররা। ম্যাচের শুরু থেকেই মার্কিন ব্যাটসম্যানদের চাপে রাখতে শুরু করে নেপালী বোলাররা। শুরুতেই ২ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় জো বাইডেনের দেশ।

নেপাল

তবে খাদের কিনাড়া থেকে আমেরিকাকে তুলে ধরেন সায়ন জাহাঙ্গির। ৭৯ বলে অপরাজিত অপরাজিত ১০০ রান করলেন এই মার্কিন ব্যাটসম্যান। তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি চার এবং তিনটি ছক্কা দিয়ে। পাশাপাশি আমেরিকানদের হয়ে ৪২ রান করেন সুশান্ত মোদানি। গজানন্দ সিংয়ের ৪১ বলে ২৬ রানের একটা ইনিংস খেলে দলের স্কোরকে কিছুটা ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেয়।


৪৯ ওভারে সব উইকেট হারিয়ে ২১১ রান তোলে আমেরিকা। দুরন্ত বোলিং করলেন নেপালী বোলাররা। নেপালের হয়ে চারটি উইকেট নেন করণ। তিনটি উইকেট নেন গুলশন ঝা। দুটি উইকেট পান দীপেন্দ্র সিং। একটি উইকেট নেন ললিত রাজবংশী।

নেপাল

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি এভারেস্টের দেশের। গত ম্যাচে অর্ধশতরান করলেও আমেরিকার বিরুদ্ধে অবশ্য ১৬ বলে ১২ রান করে আউট হয়ে যান আসিফ শেখ। তবে গত ম্যাচে ৯৯ রান করা কুশল ভুরতেল এই ম্যাচেও শুরুটা ভালো করেন। ভীম শারকির সঙ্গে নেপালকে টানতে থাকেন। তবে ৩৯ রান করেই আউট হলেন কুশল।


তবে নেপালকে জয় এনে দিলেন ভীম শারকি। ১১৪ বলে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেললেন নেপালের এই ব্যাটসম্যান। তাঁর ব্যাটেই জয় পেল নেপাল। ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় নেপাল।

নেপাল

প্রথম ম্যাচে জিম্বাবোয়ের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল নেপাল। এখনও দুটি ম্যাচ বাকি তাঁদের। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসের মুখোমুখি হবে নেপাল। চলতি বছরে প্রথমবারের জন্য এশিয়া কাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করেছে নেপাল। ভারত, পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রয়েছে এই দেশটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+