ICC World Cup 2023: অধিনায়ক রোহিতের পরিসংখ্যান চমকপ্রদ, নেতৃত্বের সাফল্যের রহস্য ফাঁস করলেন হিটম্যান
আইপিএলের মঞ্চে অধিনায়ক রোহিতের সাফল্য আকাশছোঁয়া। বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার পর ভারতীয় দলে সব ফর্ম্যাটেই নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় হিটম্যানের কাঁধে। জাতীয় দলের অধিনায়ক হিসেবেও রোহিতের সাফল্য কম নয়। এরআগে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ২০১৮ সালে এশিয়া কাপ জিতিয়েছেন। আর স্থায়ী দলনেতা হিসেবেও রোহিতের পরিসংখ্যান চমকপ্রদ।
বিশ্বকাপে গ্রুপ পর্বে টানা পাঁচ ম্যাচ জিতে লিগ টেবলের শীর্ষে আছেন মেন ইন ব্লু।আপাতত ১ নম্বরে আছে ভারতীয় দল। রোহিত শর্মাদের ৫ ম্যাচে ১০ পয়েন্ট, নেট রান রেট ১.৩৫৩। দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। ১২ বছর পর দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। প্রথম পাঁচ ম্যাচেই টিম ইন্ডিয়ার পারফরম্যান্স কাপ জয়ের স্বপ্নকে উস্কে দিয়েছে দেশবাসীর, সেইসঙ্গে প্রত্যাশা আরও বাড়াচ্ছে অধিনায়ক রোহিতের ট্রফি ভাগ্য।

বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে রোহিতের নেতৃত্বে জয় পেয়েছে ভারত। ২০১৯ সালের মতোই ২০২৩ সালের বিশ্বকাপও হচ্ছে রাউন্ড রবিন ফর্ম্যাটে। অর্থ্যাতে বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দল প্রত্যেকে প্রত্যেকের সঙ্গেই খেলবে। প্রতিটি দল গ্রুপ পর্বে খেলবে ৯টি করে ম্যাচ। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চার দলই সেমিফাইনালে জায়গা করে নেবে।

অধিনায়কত্বের প্রসঙ্গে বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাতকারে রোহিত বলেন, 'আমি মনে করি যখন খেলোয়াড়দের পরিচালনার প্রসঙ্গ আসে, তখন এটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমে ব্যক্তিটি এবং তাঁদের প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝতে পারা, সেই নির্দিষ্ট ব্যক্তির পছন্দ এবং অপছন্দগুলি কী সেটা সঠিকভাবে জানা। কারণ এটা দলগত খেলা। এখানে কেবল এক বা দুই ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির জন্য তা সীমাবদ্ধ থাকে না।'













Click it and Unblock the Notifications