Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: ২০১১ সালের বিশ্বকাপে ক্যাপ্টেন কুল মজেছিলেন কুসংস্কারে, ১২ বছর ফাঁস মাহির ‘খিচুড়ি রহস্য’

ফুটবলার হোক ক্রিকেট, ক্রীড়াবিদদের মধ্যে সংস্কার মানার প্রবনতা নতুন কোনও বিষয় নয়। ম্যাচ চলাকালীন বা ম্যাচের আগের দিন অনেক ক্রীড়াবিদই মানেন নির্দিষ্ট কিছু সংস্কার। অনেকের কাছে যা কুংস্কার। ব্যাতিক্রম নন মহেন্দ্র সিং ধোনিও। বিশ্বকাপের সূচি প্রকাশের অনুষ্ঠানে ক্যাপ্টেন কুলের কুসংস্কারের কথা প্রাকাশ্যে আনলেন বীরেন্দ্র শেহওয়াগ।

মঙ্গলবার বিশ্বকাপের সূচি প্রকাশ অনুষ্ঠানে সম্প্রচারকারী চ্যানেলে বীরু ছিলেন মুখ্য অতিথি। এই অনুষ্ঠানেই ২০১১ সালের বিশ্বকাপে ধোনির অজানা সংস্কার ফাঁস করেছেন বীরু। খিচুড়ি খেয়েই দলকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন ধোনি। ১২ বছর ফাঁস হল সেই অজানা রহস্য।

ধোনি

বিশ্বকাপের সূচি প্রকাশের অনুষ্ঠানে শেহওয়াগ বলেন, 'ভারতের প্রত্যেকেরই কিছু না কিছু সংস্কার থাকে।ব্যতিক্রম নন ক্রিকেটাররা। সেটাই তারা মেনে চলেছিল। তবে পুরো বিশ্বকাপ জুড়েই ধোনির কুসংস্কার ছিল খিচুড়ি। ও বলত যে, আমি যদি রান নাও করি, এই কুসংস্কার আমাদের জন্য কাজ করবে। আমরা ম্যাচ জিতছি।'

প্রথম দিকে টিম ইন্ডিয়ার বাকি সদস্যরা ধোনির এই খিচড়ি রহস্য বুঝতে পারেননি। বীরুর কথায়, '২০১১ সালের একদিনের বিশ্বকাপ কিন্তু মাহি কেন প্রতিদিন খিচুড়ি খেত তা জানতে পারলাম চ্যাম্পিয়ন পর। মুম্বইয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর সেদিন রাতে ও আর খিচুড়ি খায়নি। তখনই বুঝে গিয়েছিলাম ও কুসংস্কারে মজেছিল।'

ধোনি

ঘরের মাঠে বিশ্বকাপ খেলার যেমন সুবিধা পাবে ভারত, তেমনই থাকবে প্রত্যাশার চাপ। অতীতের স্মৃতিতে ভেসে বীরু জানিয়েছেন, ২০১১ সালের বিশ্বকাপের সময় একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, ভারতীয় ক্রিকেটাররা যেখানেই যেতেন সবাই আবদার করত, টিম ইন্ডিয়া যেন ম্যাচ জেতে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে সেই আবদার আরও বেড়ে যেত।

শেহওয়াগের কথায়, 'টিম হোটেল থেকে স্টেডিয়ামের বাইরে, যেখানেই যেতাম সকলেই বলত টিম ইন্ডিয়া যেন ম্যাচ জেতে। কেউ কেউ আবার বিশ্বকাপের ম্যাচের টিকিটের খোঁজ করত। এবারও ভারতীয় দলকে নিয়ে থাকেব একই রকম প্রত্যাশা। দেশজুড়ে সফর করতে হবে টিম ইন্ডিয়াকে। তবে মাঝে পর্যাপ্ত সময় থাকায় অসুবিধা হবে না।’

বীরু

২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতানো থেকে জেতানো থেকে ধোনির সোনার দৌড় শুরু হয়। তাঁর নেতৃত্বেই ভারত ২০১১ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জেতে। আর এর ঠিক দুই বছর পর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ধোনি টিম ইন্ডিয়া। তারপর থেকে আইসিসির ট্রফিতে সাফল্য পায়নি ভারত।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+