ICC World Cup 2023: রিজওয়ানের কাছে নিজামের শহর রাওয়ালপিন্ডি , মাঠকর্মীদের বিশেষ উপহার বাবরের
ভারতে খেলতে এসে নিজামের শহরে ঘাঁটি গেড়েছিল বাবর আজমরা। হায়দরাবাদের মানুষের ভালোবাসায় এবং বিরিয়ানির স্বাদে মুগ্ধ হয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। এই শহরের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ খেলে পাক বাহিনি। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নেয় মহম্মদ রিজওয়ানরা। সেই ম্যাচের সঙ্গেই পাকিস্তান দলের হায়দরাবাদ সফরও সমাপ্ত হল।
হায়দরাবাদে তাদের শেষ দিন হওয়ায় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক গ্রাউন্ড স্টাফদের পাকিস্তানের জার্সি উপহার দেন। প্রায় দু'সপ্তাহ আগে হায়দরাবাদে পা রাখে পাকিস্তান এবং সেখানকার আতিথেয়তা, ভক্তদের ভালোবাসা এবং হায়দারাবাদি বিরিয়ানিতে মুগ্ধ হয়ে যায় পাক দল। বিদায়বেলায় মাঠকর্মীদের পাল্টা উপহার দিয়ে এলেন বাবর আজমরা।

প্রায় দুই সপ্তাহ নিজামের শহরে ছিলেন বাবর আজম- শাহীন শাহ আফ্রিদিরা। হায়দরাবাদের মানুষের ভালোবাসায় আপ্লুত পাক ক্রিকেট দলও। এমনকি হায়দরাবাদকে রাওয়ালপিন্ডির সঙ্গেও তুলনা করেন মহম্মদ রিজওয়ান।
মঙ্গলবার শ্রীলঙ্কা ম্যাচ শেষে মহম্মদ রিজওয়ান বলেন, 'মনে হচ্ছিল আমি পিন্ডিতে(রাওয়ালপিন্ডিতে) একটা ম্যাচ খেলছি। এখানকার মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছে, আর শুধু আমি নয়, পুরো পাকিস্তান দল সেই ভালোবাসা পেয়েছে। অনেকেই শ্রীলঙ্কাকেও সমর্থন করেছিল। আমি খুশি যে হায়দরাবাদের মানুষরা ক্রিকেটকে সমর্থন করেছে। শ্রীলঙ্কা এবং আমরা উভয় দলই সমর্থন পেয়েছি। আশা করছি এখানকার মানুষকে ভালো ক্রিকেট উপহার দিতে পেরেছি।'
A note of appreciation to the Hyderabad ground staff 🤝#CWC23 | #PAKvSL pic.twitter.com/XAfWzlrxaI
— Pakistan Cricket (@TheRealPCB) October 10, 2023
শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩৪৪ রান করে। মহম্মদ রিজওয়ানের অপরাজিত ১৩১ রানে ভর দিয়ে পাকিস্তান ৪৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।এই ম্যাচে বাউন্ডারির সীমানা নিয়ে প্রতারণার অভিযোগ উঠল পাকিস্তান দলের বিরুদ্ধে। মঙ্গলবারের ম্যাচে হাসান আলির বলে কুশল মেন্ডিসের ক্যাচ ধরেছিলেন ইমাম। তখনই অনেক ক্রিকেটভক্ত সমাজমাধ্যমে সেই মুহূর্তের ছবি পোস্ট করেন। যা নিয়ে শুরু তীব্র বিতর্ক।

Pic 1: Pakistan vs Netherlands
— R A T N I S H (@LoyalSachinFan) October 10, 2023
Pic 2: Pakistan vs Sri Lanka
Why do boundary ropes shift only during Pakistan's matches? pic.twitter.com/4EHJuSg8ph
নেদারল্যান্ডকে প্রথম ম্যাচে হারানোর পর শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তান দলের গন্তব্য এবার আহমেদাবাদ। আগামী ১৪ অক্টোবর বিশ্বকাপে ভারত পাকিস্তান মেগা ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ। এই ম্যাচই বিশ্বকাপের আর্কষণের কেন্দ্রবিন্দুতে। বিশ্বকাপের অন্যতম কঠিন ম্যাচ হতে চলেছে পাকিস্তান দলের কাছে।
-
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর












Click it and Unblock the Notifications