ICC World Cup 2023: ঔদ্ধত্যের চরম সীমায় অজিরা, পানীয় হাতে বিশ্বকাপ ট্রফির উপর পা তুলে বিতর্কে মার্শ

ICC World Cup 2023: ক্রিকেট মাঠে অজিদের আগ্রাসন এবং ঔদ্ধত্য দুটোই সীমাছাড়া। প্রতিপক্ষকে মানসিকভাবে গুড়িয়ে দিতে ২২ গজের অস্ট্রেলিয়ানদের অন্যতম অস্ত্র স্লেজিং।তবে মিচেল মার্শ যা করলেন তা মনে হয় সবকিছুকেই ছাপিয়ে গেল। বিশ্বকাপ জয়ের পর বিয়ার হাতে ট্রফির উপর পা তুলে সেলিব্রেট করলেন মিচেল মার্শ। এই ছবি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

বিশ্বকাপ জেতার পরে দলের উল্লাসের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সেখানেই একটি ছবিতে দেখা যায়, মেজাজে দু'টি পা ট্রফির উপর তুলে হাসি মুখে বসে রয়েছেন মার্শ। হাতে রয়েছে পানীয়ের বোতল। এই ছবি নিয়েই শুরু হয়েছে সমালোচনা।

 ICC World Cup 2023: Mitchell Marsh

১৯৮৭ সালের বিশ্বকাপজয়ী অজি দলের সদস্য ছিলেন মিচেলের বাবা জিওফ মার্শ। পিতা-পুত্র উভয়েই বিশ্বকাপ জয়ী হলেন। তবে মিচেল যা করলেন তা শুধু অজিদের নয় গোটা ক্রিকেট সমাজের জন্য লজ্জার।

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ জেতার পরে ট্রফিকে বুকে জড়িয়ে ঘুমিয়েছিলেন লিয়োনেল মেসি। কাছ ছাড়া করতে চাননি। বিশ্বকাপ ট্রফি ছোঁয়া যে কোনও ক্রীড়াবিদের কাছে স্বপ্নের মতোই। এই ট্রফি স্পর্শ করার স্বপ্ন দেখেন সব ক্রীড়াবিদ। কিন্তু ঐতিহ্যের ট্রফিতেই পা তুলে দিলেন মিচেল মার্শ।

বিশ্বকাপ জয়ের পর সমালোচকদের কটাক্ষ করতে ছাড়েননি ডেভিড ওয়ার্নার। বিশ্বজয়ের পর সোশ্যাল সাইটে অজি তারকা লেখেন, "আপনারা কেউ আশা করেছিলেন নাকি যে অস্ট্রেলিয়া জিতবে? কিন্তু আমরা সেটা করে দেখিয়েছি। কাম অন অস্ট্রেলিয়া। দুই ম্যাচে হারের পরও ঘুরে দাঁড়িয়েছি।"

২০২৩ সালেই ক্রিকেটের আলাদা আলাদা ফরম্যাটে বিশ্বজয়ীর শিরোপা ব্যাগি গ্রিন ব্রিগেডের মাথায়। পুরুষ হোক বা মহিলা- আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটেই দাপিয়ে বেড়িয়েছে হলুদ জার্সিধারীরা। এই নিয়ে ছয়বার একদিনের বিশ্বকাপ জিতল অজিরা। কিন্ত মাঠের বাইরে একজন অজি ক্রিকেটারের এমন ঔদ্ধত্য লজ্জার। বলাই বাহুল্য় কাপের প্রতি তিনি যে অসম্মান দেখিয়েছেন, সেই ছবি প্রকাশ্য়ে আসতেই সমালোচনার ঝড় উঠেছে।


সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ছবিতে, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্শকে ট্রফিতে পা রাখতে দেখা গেছে। সেই ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা ক্ষোভ দেখিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ছবি নিয়ে এখনও পর্য‌ন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।

৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫-র পর ২০২৩। ষষ্ঠবারের জন্য় বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০ বছর আগের বদলা নিতে পারেনি ভারত। ফাইনাল ম্যাচে অবশ্য ব্যাট হাতে সাফল্য পাননি মার্শ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+