ICC World Cup 2023: বিশ্বকাপের ইতিহাসে কোন ৮টি দেশের কাছে হেরেছে ভারত? দেখে নিন তালিকা
ICC World Cup 2023: বিশ্বকাপে আজ আফগানিস্তানের বিরুদ্ধে দিল্লিতে খেলছে ভারত। আফগানরা একবারই বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছে। ২০১৯ সালের বিশ্বকাপে জয় ছিনিয়ে নিয়েছিল মেন ইন ব্লু।
আফগানিস্তান একদিনের আন্তর্জাতিকে ভারতকে তিনটি ম্যাচের একটিতেও হারাতে পারেনি। একটি টাই হয়েছিল। বিশ্বকাপের পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যাচ্ছে, এত বছরে মাত্র ৮টি দেশের কাছেই বিশ্বকাপে হেরেছে ভারত।

আগামী শনিবার বিশ্বকাপে আমেদাবাদে ভারত-পাকিস্তান মহারণ। টি ২০ বিশ্বকাপ থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ইভেন্টে ভারতকে হারিয়েছে পাকিস্তান। যদিও ৫০ ওভারের বিশ্বকাপে ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা একবারও ভারতকে হারাতে পারেনি। ওয়াসিম আক্রম-সহ প্রাক্তন পাক তারকারা অবশ্য এবার সেই খরা কাটার আশায় রয়েছেন।
বিশ্বকাপে এবার নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। অজিরা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। ১৯৮৩ সালের পর ২০১১ সালে ভারত বিশ্বকাপ জিতেছে। তবে ভারতের বিরুদ্ধে এখনও বিশ্বকাপে সবচেয়ে সফল দেশটির নাম অস্ট্রেলিয়া। ১২টি ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া ৮টিতে ভারতকে হারিয়েছে, হেরেছে এবার নিয়ে ৫টিতে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত বিশ্বকাপে ৮টি ম্য়াচ খেলেছে। নিউজিল্যান্ডের জয় পাঁচটিতে, ভারত জিতেছে তিনটি ম্যাচে। ভারত ও শ্রীলঙ্কা বিশ্বকাপের পারস্পরিক দ্বৈরথে ৯টির মধ্যে চারটি করে ম্যাচে জিতেছে, একটি ম্যাচ পরিত্যক্ত। ইংল্যান্ড ৮টির মধ্যে চারটিতে ভারতকে হারিয়েছে, বিশ্বকাপে ভারত তিনবার হারিয়েছে ইংল্য়ান্ডকে, ২০১১ সালের ম্যাচ টাই হয়েছিল।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলেছে ৫টি ম্যাচ, জিতেছে ৩টিতে, হার ২টিতে। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারতের, জিতেছে ৩টিতে, হার ৬টিতে। ১৯৮৩ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ফাইনালে হারিয়ে কাপ জিতেছিল ভারত। বিশ্বকাপে ভারত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশের বিরুদ্ধে, জিতেছে ১টিতে, হার তিনটিতে।
জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারত ৯টি ম্যাচ খেলেছে বিশ্বকাপে। হেরেছে একটিতে, জয় ৮টিতে। ১৯৯৯ সালের বিশ্বকাপে লেস্টারে অ্যালিস্টেয়ার ক্যাম্পবেলের জিম্বাবোয়ে ৩ রানে হারিয়েছিল মহম্মদ আজহারউদ্দিনের ভারতকে।












Click it and Unblock the Notifications