ICC CWC 2023 Updates: দিল্লিতে ভারত বনাম আফগানিস্তান দ্বৈরথের স্কোর ও বিশ্বকাপের যাবতীয় খবর জানুন

ICC CWC 2023 Updates: বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও আফগানিস্তান। ভারত আজ বড় ব্যবধানে জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে যেতে পারে, নিদেনপক্ষে উঠে আসতে পারে দুইয়ে।

আফগানিস্তান চাইবে ওডিআইয়ে প্রথমবার ভারতের বিরুদ্ধে অঘটন ঘটিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে। ভারত-আফগানিস্তান ম্যাচের স্কোর ও বিশ্বকাপের যাবতীয় খুঁটিনাটি খবর জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

ICC CWC 2023 Updates: দিল্লিতে ভারত বনাম আফগানিস্তান দ্বৈরথ

Oct 11, 2023, 9:00 pm IST

আফগানিস্তানকে হারাল ভারত

দিল্লিতে আফগানিস্তানকে ৮ উইকেটে হারাল ভারত। অর্ধশতরান করে অপরাজিত থাকলেন বিরাট কোহলি।
Oct 11, 2023, 8:37 pm IST

বিশ্বকাপে বিশ্বরেকর্ড

বিশ্বকাপে রোহিত সপ্তম শতরান পেলেন। সচিন তেন্ডুলকর ৬টি, কুমার সঙ্গকারা ও রিকি পন্টিং পাঁচটি করে সেঞ্চুরি পেয়েছেন বিশ্বকাপে। বিশ্বকাপে চারটি করে শতরান রয়েছে ডেভিড ওয়ার্নার, সৌরভ গঙ্গোপাধ্যায়, এবি ডি ভিলিয়ার্স, মার্ক ওয়া, তিলকরত্নে দিলশান ও মাহেলা জয়বর্ধনের। শিখর ধাওয়ানের রয়েছে তিনটি ওয়ার্ল্ড কাপ হান্ড্রেড।
Oct 11, 2023, 8:36 pm IST

রোহিতের শতরানে নজির

রোহিতের শতরানে নজির
রোহিত আজ শতরান পূর্ণ করেন ৬৩ বলে। বিশ্বকাপে যা ভারতীয়দের মধ্যে দ্রুততম। দ্রুততম শতরানকারীদের তালিকায় আপাতত রোহিত রইলেন এইডেন মার্করাম (৪৯ বল), কেভিন ও'ব্রায়েন (৫০ বল), গ্লেন ম্যাক্সওয়েল (৫১ বল), এবি ডি ভিলিয়ার্স (৫২ বল) ও ইয়ন মর্গ্যান (৫৭ বল)-এর পরেই। কুশল মেন্ডিস গতকাল ৬৫ বলে শতরান করেন, রোহিত তাঁকে পিছনে ফেলে চলতি বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম শতরান হাঁকালেন।
Oct 11, 2023, 7:53 pm IST

ঈশান কিষাণের হাফ সেঞ্চুরি হাতছাড়া

ভারতের প্রথম উইকেটের পতন। ১৮.৪ ওভারে ১৫৬ রানে। রশিদ খানের বলে আউট ঈশান কিষাণ। তিনি ৪৭ বলে ৪৭ রান করলেন।
Oct 11, 2023, 7:53 pm IST

রোহিতের শতরান

রোহিতের শতরান
আফগানিস্তানের বিরুদ্ধে ৩০ বলে অর্ধশতরান পূর্ণ করার পাশাপাশি ৬৩ বলে শতরান হাঁকালেন রোহিত শর্মা।
Oct 11, 2023, 7:11 pm IST

ছক্কার বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কা মারার নিরিখে ক্রিস গেইলের বিশ্বরেকর্ড ভাঙলেন রোহিত শর্মা।
Oct 11, 2023, 7:10 pm IST

রোহিতের অর্ধশতরান

আফগানিস্তানের বিরুদ্ধে ঝড়ের গতিতে রান তুলছে ভারত। ৩০ বলে অর্ধশতরান রোহিত শর্মার।
Oct 11, 2023, 6:03 pm IST

ভারতের সামনে ২৭৩ রানের টার্গেট

ভারতের সামনে ২৭৩ রানের টার্গেট
ভারতের বিরুদ্ধে ৮ উইকেট হারিয়ে ২৭২ রান তুলল আফগানিস্তান। জসপ্রীত বুমরাহর চার উইকেট।
Oct 11, 2023, 5:51 pm IST

আফগানিস্তান হারাল অষ্টম উইকেট

আফগানিস্তানের অষ্টম উইকেটের পতন। জসপ্রীত বুমরাহর চতুর্থ শিকার রশিদ খান (১২ বলে ১৬)। আফগানিস্তান ৪৮.১ ওভারে ৮ উইকেটে ২৬১।
Oct 11, 2023, 5:37 pm IST

৪৫তম ওভারে জোড়া ধাক্কা জসপ্রীতের

৪৫তম ওভারের দ্বিতীয় বলে নাজিবুল্লাহ জাদরানকে আউট করার পর শেষ বলে মহম্মদ নবিকে সাজঘরে পাঠালেন জসপ্রীত বুমরাহ। নবি ২৭ বলে ১৯ রান করেন। আফগানিস্তান ৪৫ ওভারে ৭ উইকেটে ২৩৫।
Oct 11, 2023, 5:33 pm IST

আফগানিস্তানের ষষ্ঠ উইকেট, বুমরাহর দ্বিতীয়

আফগানিস্তানের ষষ্ঠ উইকেট পড়ল ৪৪.২ ওভারে ২২৯ রানে। জসপ্রীত বুমরাহ ফেরালেন নাজিবুল্লাহ জাদরানকে। ৮ বলে ২ রান করে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট।
Oct 11, 2023, 5:26 pm IST

আফগানিস্তানের পঞ্চম উইকেটের পতন

আফগানিস্তানের পঞ্চম উইকেটটি তুলে নিলেন কুলদীপ যাদব। ৪২.৪ ওভারে আফগানিস্তান ৫ উইকেটে ২২৫। হাশমাতুল্লাহ শাহিদি রিভার্স স্যুইপ মারার প্রচেষ্টায় লেগ বিফোর। ৮টি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি করলেন ৮৮ বলে ৮০।
Oct 11, 2023, 4:45 pm IST

আফগানিস্তানের চতুর্থ উইকেটের পতন

আফগানিস্তানের বিপজ্জনক জুটি ভাঙলেন হার্দিক পাণ্ডিয়া। ৩৪.২ ওভারে ১৮৪ রানে পড়ল চতুর্থ উইকেট। ২টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ৬৯ বলে ৬২ রান করে আউট হলেন আজমাতুল্লাহ ওমরজাই। চতুর্থ উইকেট জুটিতে ওঠে ১২১ রান।
Oct 11, 2023, 4:36 pm IST

শাহিদির অর্ধশতরান

আফগানিস্তান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদিও হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফেললেন।
Oct 11, 2023, 4:33 pm IST

ওমরজাইয়ের অর্ধশতরান

আজমাতুল্লাহ ওমরজাই অর্ধশতরান পূর্ণ করলেন। ওডিআই কেরিয়ারে দ্বিতীয় হাফ সেঞ্চুরি।
Oct 11, 2023, 3:16 pm IST

তৃতীয় উইকেট হারাল আফগানিস্তান

আফগানিস্তানের তৃতীয় উইকেটের পতন। রহমত শাহ ২২ বলে ১৬ রান করে শার্দুল ঠাকুরের শিকার। লেগ বিফোর হলেন। রিভিউ নিয়েছিলেন। আম্পায়ারের সফট সিগন্যাল যেহেতু আউট ছিল সে কারণে আম্পায়ারস কলে সাজঘরে রহমত। আফগানিস্তান ১৩.১ ওভারে ৩ উইকেটে ৬৩।
Oct 11, 2023, 3:13 pm IST

আফগানিস্তানের দ্বিতীয় উইকেট

হার্দিক পাণ্ডিয়া এবার আঘাত হানলেন আফগানিস্তান ইনিংসে। ১২.৪ ওভারে আফগানিস্তান ২ উইকেটে ৬৩। রহমানুল্লাহ গুরবাজ ২৮ বলে ২১ রানে সাজঘরে ফিরলেন।
Oct 11, 2023, 3:12 pm IST

ভারত-পাক ম্যাচের টিকিট সম্পর্কে বড় ঘোষণা

আমেদাবাদে ভারত-পাকিস্তান ও পুনেতে ভারত-বাংলাদেশ ম্য়াচের কিছু টিকিট আজ ফের কাটার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা।
Oct 11, 2023, 2:51 pm IST

আমেদাবাদে আসছেন পিসিবি প্রধান

কাল আমেদাবাদে পৌঁছবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরফ। পাকিস্তানের প্রায় ৬০ সাংবাদিককে ভিসা প্রদানের প্রক্রিয়া শুরু। তাঁরা বিশ্বকাপ কভার করতে যাতে এ দেশে আসতে পারেন তার বন্দোবস্ত করেই দেরিতে হলেও ভারতে আসছেন আশরফ।
Oct 11, 2023, 2:36 pm IST

আফগানিস্তানের প্রথম উইকেট

আফগানিস্তানের প্রথম উইকেটটি তুলে নিলেন জসপ্রীত বুমরাহ। ইব্রাহিম জাদরান ২৮ বলে ২২ রান করে কট বিহাইন্ড। আফগানিস্তান ৬.৪ ওভারে ১ উইকেটে ৩২।
Oct 11, 2023, 1:41 pm IST

ভারতের একাদশ

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল(উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
Oct 11, 2023, 1:39 pm IST

আফগানিস্তানের একাদশ

আফগানিস্তান- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মহম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, নবীন উল হক।
Oct 11, 2023, 1:35 pm IST

ভারতের দলে একটি পরিবর্তন

ভারতের দলে একটি পরিবর্তন
রবিচন্দ্রন অশ্বিনকে বিশ্রাম দিয়ে ভারত খেলাচ্ছে শার্দুল ঠাকুরকে। আজও একাদশে ঠাঁই হলো না মহম্মদ শামির। গতকাল ভারতীয় অনুশীলনে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং করতে দেখা গিয়েছিল শার্দুলকে।
Oct 11, 2023, 1:33 pm IST

টস জিতল আফগানিস্তান

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নিল আফগানিস্তান। বড় রান তুলে রোহিতদের চাপে ফেলাই লক্ষ্য আফগান শিবিরের। আফগানিস্তানের একাদশ অপরিবর্তিত।
Oct 11, 2023, 12:21 pm IST

বাংলাদেশের জরিমানা

বিশ্বকাপে গতকাল ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার কম করেছিল বাংলাদেশ। সে কারণে বাংলাদেশ দলের জরিমানা হয়েছে। বাংলাদেশ দলের ম্যাচ ফি-র ৫ শতাংশ কাটার নিদান দিয়েছেন ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ।
Oct 11, 2023, 12:18 pm IST

দিল্লিতে ভারত-আফগানিস্তান

দিল্লিতে ভারত-আফগানিস্তান
বিশ্বকাপে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-আফগানিস্তান ম্যাচ। এর আগে একদিনের আন্তর্জাতিকে তিনবার মুখোমুখি হয়েছে এই দুই দেশ। এশিয়া কাপে একটি ম্যাচে ভারত জিতেছে, একটি টাই হয়েছিল। বিশ্বকাপে একমাত্র সাক্ষাতে ২০১৯ সালে জিতেছিল ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+