ICC World Cup 2023: ভারতের একাদশে কুলদীপের চেয়ে অশ্বিনকেই এগিয়ে রাখছেন হরভজন, প্রকাশ্যে আনলেন কারণও
ICC World Cup 2023: বিশ্বকাপের আগে ভারতের দুটি প্রস্তুতি ম্যাচই ভেস্তে গিয়েছে। ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে রোহিত শর্মার দল।
চেন্নাইয়ের উইকেট স্পিনারদের সহায়তা করে। এই পরিস্থিতিতে ভারতের একাদশে কোন স্পিনাররা থাকবেন তা নিয়ে চলছে চর্চা।

রবীন্দ্র জাদেজা প্রথম একাদশে থাকবেনই। এই পরিস্থিতিতে মূল লড়াইটা দাঁড়াচ্ছে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে কুলদীপ যাদবের। অশ্বিন অজিদের বিরুদ্ধে দুটি ওডিআই খেলে চারটি উইকেট পেয়েছেন। অন্যদিকে, কুলদীপ যাদব রয়েছেন দারুণ ছন্দে। চলতি বছর ওডিআইয়ে কুলদীপ ৩৩টি উইকেট নিয়েছেন।
এখনও অবধি চলতি বছরে একদিনের আন্তর্জাতিকে ভারতের সর্বাধিক উইকেটশিকারী কুলদীপ। এশিয়া কাপেও তিনি দারুণ বোলিং করেথেন। পাকিস্তানের বিরুদ্ধে ৮ ওভারে ২৫ রান খরচ করে পাঁচ উইকেট নিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে বাঁহাতি স্পিনারদের এটাই সেরা বোলিং ফিগার। এশিয়া কাপে টুর্নামেন্টের সেরাও হয়েছেন।

অশ্বিনকে বিশ্বকাপের ঘোষিত দলে প্রথমে রাখা হয়নি। অক্ষর প্যাটেল চোটের কারণে ছিটকে যাওয়ায় অশ্বিনের ভাগ্য খোলে। অশ্বিন আবার চেন্নাইয়ের লোকাল বয়। চিপকের উইকেট ভারতীয় দলের মধ্যে সবচেয়ে বেশি যদি কেউ চিনে থাকেন তাঁর নাম অশ্বিন। ক্রিকইনফো হরভজনকে ভারতের সম্ভাব্য বোলিং কম্বিনেশন বাছতে বলেছিল।
হরভজন পেসারদের মধ্যে রাখেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও মহম্মদ শামিকে। স্পিনারদের মধ্যে তিনি বেছে নেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে। ব্যাটিং দক্ষতার কারণেই কুলদীপের চেয়ে এগিয়ে রেখে অশ্বিনকে নিজের পছন্দের একাদশে ঠাঁই দেওয়ার কথাও জানান ভাজ্জি।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications