ICC CWC 2023: বিশ্বকাপে রোহিত ও বিরাটের অধিনায়কত্বের ফারাক দেখালেন গম্ভীর, হিটম্যান কেন ত্রাস বোলারদের?

ICC World Cup 2023: রোহিত শর্মার নেতৃত্বে প্রথমবার ভারত বিশ্বকাপ খেলছে। এই প্রথম বিশ্বকাপে ভারত টানা ৯টি ম্যাচ জিতেছে এবং সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

ভারতের এই সাফল্যের পিছনে ড্রেসিংরুমের পরিবেশের ইতিবাচক প্রভাবকে অনেকেই ফ্যাক্টর হিসেবে মানছেন। রোহিত নিজেও বলেছেন, টানা জিতলে ড্রেসিংরুমের পরিবেশ স্বাভাবিকভাবেই ভালো থাকে। মাঠের বাইরে দল চাপমুক্ত থাকলে তার সদর্থক প্রভাবই পড়ে।

ICC CWC 2023: বিশ্বকাপে রোহিত ও বিরাটের অধিনায়কত্বের ফারাক দেখালেন গম্ভীর

একেকটি ম্যাচকে একটি হার্ডল ধরে এগিয়েছে ভারত। ফোকাস সরেনি। সব বিভাগেই বিপক্ষকে টেক্কা দিয়েছে। বিশ্বকাপে তিন বিভাগেই ভারত দুরন্ত ফর্মে, এমন নজির আগে দেখা যায়নি। ২০১১ সালের পর বিশ্বকাপ জেতার হাতছানি রয়েছে। কাপ আর দুই ধাপ দূরে। আজ মুম্বই পৌঁছে গিয়েছে ভারতীয় দল। কাল বিকেলে অনুশীলন করবেন রোহিত-বিরাটরা।

২০১১ সালের বিশ্বকাপ জেতানোর অন্যতম কারিগর গৌতম গম্ভীর স্টার স্পোর্টসে রোহিত শর্মার অধিনায়কত্বের ভূয়সী প্রশংসা করেছেন। রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবার আইপিএল খেতাব জিতেছে। রোহিতের ক্যাপ্টেন্সিতেই মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন্স লিগ টি ২০-ও জেতে। এবার অধিনায়ক রোহিত বিশ্বকাপ জয়ের কাছাকাছি।

গম্ভীর বলেছেন, ২০১৯ ও ২০২৩ সালের মধ্যে খুব বেশি ফারাক চোখে পড়ছে না। তবে ২০১৯ সালের বিশ্বকাপে ভারতীয় একাদশে অনেক বেশি রদবদল হয়েছিল। সেটা এবার হয়নি। এবার সামান্য কয়েকটি পরিবর্তন হলেও বেশিরভাগ ম্যাচেই ভারতীয় একাদশ অপরিবর্তিত অবস্থাতেই খেলেছে।

গম্ভীরের কথায়, একজন অধিনায়ক বা নেতা ভালো হলে সতীর্থরা নিরাপদে থাকেন। ড্রেসিংরুম অনেক বেশি নিরাপত্তা বোধ করে। ক্যাপ্টেনের পাশাপাশি বাকি ১৪ জনও এই বিষয়টি উপলব্ধি করেন। রোহিত সেটাই করে দেখিয়েছেন। এই কারণের জন্যই তিনি পাঁচবার আইপিএল ট্রফি জিতেছেন, তাঁর জয়ের শতকরা হারও অনবদ্য। ড্রেসিংরুমকে সবচেয়ে নিরাপদে রেখেছেন, এটাই গুরুত্বপূর্ণ।

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ পাওয়ারপ্লে-তে রোহিতের আগ্রাসী অ্যাপ্রোচের প্রশংসা করেছেন। তিনি বলেন, তিনি শুরু থেকে দ্রুতগতিতে রান তোলার লক্ষ্য নিয়েই খেলেন। টুর্নামেন্ট যত এগোচ্ছে, উইকেটে মন্থরভাব আসছে। এই পরিস্থিতিতে পাওয়ারপ্লে-তে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। এর প্রভাব বোলারের মনে ম্যাচের আগে থেকেই পড়ে। কেন না, তিনি ভাবেন রোহিত শুরু থেকেই মারমুখী হবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+