Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023:গ্যালারিতে বসে দেখতে চান বিশ্বকাপের সেমি ও ফাইনাল ম্যাচ? জেনে নিন কীভাবে, কখন কাটবেন টিকিট?

ICC World Cup 2023: শেষ পর্বে বিশ্বকাপের গ্রুপ লিগের লড়াই। ইতিমধ্যেই পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে যথাক্রমে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া। বাকি একটি স্থানের জন্য লড়াই চালাচ্ছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। আগামী সপ্তাহেই বিশ্বকাপের নক আউট পর্বের লড়াই শুরু হয়ে যাচ্ছে। ইডেন বা ওয়াংখেড়েতে খেলা দেখেত চাইলে কীভাবে কাটবেন টিকিট? সেই তথ্যই তু‌লে ধরা হল এই প্রতিবেদনে।

বৃহস্পতিবার বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বিবৃতি জারি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিটের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। আজ থেকেই(বৃহস্পতিবার) শুরু হয়ে যাচ্ছে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি। অনলাইনে টিকিট কাটতে পারবেন দর্শকরা। বৃহস্পতিবার রাত ৮টায় পাওয়া যাবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট। টিকিট কাটতে হলে অনলাইনেই কাটতে হবে।

ICC World Cup 2023

বুই মাই শো-র মাধ্যমে অন্য ম্যাচগুলির মতোই সেমিফাইনালের দুটি ও ফাইনাল ম্যাচের টিকিট কাটতে হবে দর্শকরদের। https://tickets.cricketworldcup.com ওয়েবসাইটে গিয়ে টিকিট বুক করতে পারবেন দর্শকরা। মুম্বইয়ের ওয়াংখেড়ে এবং কলকাতার ইডেনে ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল। তবে কোন ম্যাচ কোনও ভেন্যুতে হবে তা এখনও চূড়ান্ত নয়। আগামী ১৯ নভেম্বর হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, আহমেদবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

আইসিসি বিশ্বকাপের নিয়ম অনুযায়ী সেমিফাইনাল আয়োজিত হবে (প্রথম দল বনাম চতুর্থ দল) এবং (দ্বিতীয় দল বনাম তৃতীয় দল)। সেই অনুযায়ী দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ইডেনে এবং ভারত পাকিস্তান/নিউজিল্যান্ড/ আফগানিস্তানের বিপক্ষে খেলবে ওয়াংখেড়েতে। কিন্তু যদি পাকিস্তান কোনোভাবে সেমিফাইনালে আসে তাহলে ভারত ইডেনে পাকিস্তানের বিপক্ষে খেলবে এবং দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া আয়োজিত হবে মুম্বইয়ে।


১২ বছর ভারতের মাটিতে বসেছে একদিনের বিশ্বকাপের আসর। এবারের বিশ্বকাপের টিকিট নিয়ে হাহাকার দেখা দিয়েছে গোটা দেশে। বিশেষ করে ভারতের ম্যাচের টিকিট মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছে। সব স্টেডিয়ামই রোহিতদের ম্যাচে কানায় কানায় ভর্তি ছিল। সেমিফাইনাল ভারতের ম্যাচ যে মাঠেই হোক না কেন, তা ঘিরে যে টিকিটের চাহিদা চূড়ান্ত পর্যায়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ইডেনে হলে তা আন্দাজই করা যাচ্ছে কী অবস্থা হতে পারে।

এবারের বিশ্বকাপের সব টিকিট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। সেই মতো টিকিট অনলাইনে ছাড়লে মুহূর্তের মধ্য়ে তা শেষ হয়ে যায়। এমনকী টিকিটের কালোবাজারি নিয়েও একাধিক অভিযোগ ওঠে। বিশেষ করে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। এবার নক আউটের ম্যাচে বিতর্কহীনভাবেই টিকিট বন্টন করাই সব থেকে বড় চ্যালেঞ্জ বিসিসিআইয়ের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+