Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: রোহিতদের দলে অভাব কীসের? টিম ইন্ডিয়াকে নিয়ে বড় বয়ান শাস্ত্রীর

বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই ভারতীয় দলকে নিয়ে শুরু হয়ে গিয়েছে চুলচেরা বিশ্লেষণ। এই নিয়ে নানা মুনির নানা মত। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে বীরেন্দ্র শেহওয়াগ ভারতীয় দলকে নিয়ে নিজেদের মন্তব্য জানিয়েছেন। এবার এই ইস্যুতে মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন হেডস্যার রবি শাস্ত্রী। ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে বিশেষ অভাব তাঁর চোখে পড়েছে।

টিম ইন্ডিয়া বরাবরই ব্যাটিং শক্তিশালী দল। বর্তমান দলও তার ব্যতিক্রম নয়। কেমন হওয়া উচিত বিশ্বকাপের ভারতীয় দল? এর উত্তরে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন, অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলেই ভারতের বিশ্বকাপের দল হওয়া উচিত। তাঁর মতে, দলের প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে কমপক্ষে ২ টি জন বাঁহাতি থাকা দরকার। বর্তমানে দলে বাঁ-হাতি ব্যাটসম্যানদের অভাব বোধ করছেন প্রাক্তন এই ক্রিকেটার।

রবি

অতীতের উদাহরণ টেনে শাস্ত্রী বলেন, ২০১১ সালে বিশ্বকাপে দলে ছিলেন গৌতম গম্ভীর, যুবরাজ সিং, সুরেশ রায়নার মতো তিন বাঁ হাতি ব্যাটসম্যান ছিলেন। ১৯৭৫, ১৯৭৯ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে কালিচরণ, রয় ফ্রেডেরিক্স এবং ক্লাইভ লয়েড ছিলেন বাঁ-হাতি ব্যাটসম্যান। ১৯৮৭ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের টপ অর্ডারে ছিল বর্ডার। নিচের দিকে একাধিক বাঁ হাতি ছিল। ১৯৯৬ সালে শ্রীলঙ্কা প্রমাণ করে বাঁ হাতিদের গুরুত্ব। জয়সূর্য, গুরুসিনহা, রণতুঙ্গা ছিলেন সেই দলে।

ভারতীয় দলের প্রাক্তন হেড কোচের মতে, ব্যাটিং অর্ডারের প্রথম ছয়ে তিন বাঁ হাতি ব্যাটসম্যান দলে ভারসাম্য বজায় রাখে। কিন্তু বর্তমান ভারতীয় দলের সেটারই অভাব। রোহিত শর্মার দলের টপ অর্ডারে নেই কোনও বাঁ হাতি ব্যাটার। এতে টিমে ব্যালান্স বজায় থাকছে না।

রবি

রবি শাস্ত্রী বলেছেন, 'প্রথম ছয়ে অন্তত দু'জন বাঁ হাতি ব্যাটসম্যানের অবশ্যই প্রয়োজন রয়েছে। এতে দলে সঠিক ভারসাম্য আসবে। ঘরের মাঠে আসন্ন বিশ্বকাপের আগে বিষয়টি ভেবে দেখার প্রয়োজন ভারতীয় দলের।'
ঋষভ পন্থের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। ফলে জাদেজা ছাড়া ভারতীয় দলে এখন সেই অর্থে কোনও ভালো বঁ হাতি ব্যাটসম্যান নেই। ডান-বাম ব্যাটসম্যানের কম্বিনেশন যে কোনও দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ।

শাস্ত্রী আরও মনে করেন সঞ্জু স্যামসনও দলে ম্যাচ উইনার হতে পারেন। শাস্ত্রী জানিয়েছেন, আইপিএল এর কারণে উচ্চমানের কম বয়সী সাদা বলের ক্রিকেটারের প্রাচুর্য বেড়েছে। কিন্তু তারা যে একদিনের ক্রিকেটের জন্যও যোগ্য বলে বিবেচিত হবেন এটা যেন কেউ ভেবে না নেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+