T20 World Cup: শুধু আমেরিকা নয়, বিশ্বকাপে রয়েছে আরও অঘটনের নজির, এক ঝলকে দেখে নিন সেই তালিকা
চলতি টি২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত সবথেকে বড় অঘটনটা ঘটিয়েছে আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সুপার ওভারের ম্যাচে তারা হারিয়েছে শক্তিশালী পাকিস্তানকে। ক্রিকেটের ২২ গজে মার্কিনীদের এই আগ্রাসী ক্রিকেট তাক লাগিয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারানোর পর বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে কানাডা এবং পাকিস্তানকে হারিয়ে শীর্ষে রয়েছে আমেরিকাই।
আইসিসির বিচারে টি২০ বিশ্বকাপের ইতিহাসে সেরা পাঁচটি অঘটনের মধ্যে জায়গা করে নিয়েছে এই ম্যাচ। পাকিস্তান-মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ ছাড়াও আরও অনেকবারই ছোট দলগুলি বড় দলকে হারিয়ে চমক দিয়েছে। টি২০ বিশ্বকাপের ইতিহাসে অঘটনের সেরা পাঁচটি ম্যাচ তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০১৬ সালের টুর্নামেন্টটি ভারতে আয়োজিত হয়েছিল এবং ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু নকআউট পর্বের মাত্র কয়েকদিন আগে, সুপার টেন পর্বে আফগানিস্তানের কাছে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচও বিশ্বকাপের ইতিহাসে বড় অঘটন হিসেবেই চিহিৃত হয়ে আছে। প্রথমে ব্যাট করে নাজিবুল্লাহ জারদানের ৪০ বলে ৪৮ রানে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রান তোলে আফগানরা।
জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১১৭ রানেই থেমে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। এটি শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে অগ্রগতি থেকে থামাতে নি, তবে এটি অবশ্যই বিশ্বকাপের ইতিহাসে নজির হয়ে আছে
২০২২ সালের বিশ্বকাপে আবার জোড়া অঘটন ঘটেছিল। নাবিবিয়া শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়। ২০১৪ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৬৩ রান তোলে আফ্রিকান দেশটি। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১০৮ রান তোলে শ্রীলঙ্কা। নাবিবিয়ার চার বোলার ২টি করে উইকেট নেন।
দুই বছর আগে বিশ্বকাপে আয়ারল্যান্ড হারিয়ে দেয় ইংল্যান্ডকে। প্রথমে ব্যাট করে ১৯.২ ওভারে ১৫৭ রানেই অল আউট হয়ে যায় আইরিশরা। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৫ ওভারে ৫ উইকেটে ১০৫ রান তোলার পরই বৃষ্টি শুরু হয়ে যায়। ডিএলএস মেথডে ৫ রানে জয়ী হয় আয়ারল্যান্ড।
এবার আসা যাক সদ্য সমাপ্ত পাকিস্তান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের কথায়। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে পাকিস্তান। কিন্তু ব্যাটিং করতে নেমে জোন্সের ২৬ বলে ৩৬ এবং নিশীথের ১৪ বলে ১৪ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে আমেরিকা। ফলে খেলা গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে শেষ পর্যন্ত ১৮ রান তোলে আমেরিকা।জবাবে ১৩ রানেই আটকে যায় পাকিস্তান। ম্যাচ দিতে বিশ্বকাপের অঘটনের ইতিহাসে জায়গা কেন নেয় মার্কিনীরা।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications