ICC World Cup 2023:নেতৃত্বে রোহিত, বিশ্বকাপের গ্রুপ পর্বের সেরা একাদশে স্থান পেলেন কোন ভারতীয়রা?
শেষ লগ্নে বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই। পয়েন্ট টেবলের অঙ্ক অনুসারে বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে সেমির পথে এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ডও। শুক্রবারের ব্যাটিং ইনিংসের পরই আফগানদেরও বিদায় নিশ্চিত হয়ে গেল। এখন অসম্ভব অঙ্কে আটকে আছে পাকিস্তানের সেমিফাইনালের ভাগ্য।
বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা আট ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া।একইসঙ্গে দুরন্ত পারফরম্যান্স করে শেষচারে জায়গা নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকাও। দলগত পারফরম্যান্সের সঙ্গে থাকে ব্যাক্তিগত নৈপূণ্যের ছোঁয়াও। কেউ দুরন্তভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন কেউ আবার ব্যাট-বল হাতে দলের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গ্রুপ লিগে এখনও পর্যন্ত নজরকাড়া পারফরম্যান্স কোন ক্রিকেটারদের?

পারফরম্যান্সের ভিত্তিতে গ্রুপ পর্যায়ে প্রথম ১১ গঠিত হলে স্থান পাবেন কারা? কার হাতেই থাকবে নেতৃত্বের ভার? এই প্রতিবেদনে তুলে ধরা হল গ্রুপ লিগের সেরা প্রথম ১১। অবশ্যই অধিনায়ক হিসাবে উঠে আসবে একটাই নাম। তিনি রোহিত শর্মা। টানা আট ম্যাচে দলের জয়ে নেতৃত্ব দিয়েছেন রোহিত। ফলে তিনিই হবে প্রথম একাদশের অধিনায়ক। সঙ্গে ওপেনার হিসাবেও থাকবেন হিটম্যান। তাঁর ব্যাট থেকে এসেছে এখনও পর্যন্ত ৪৪২ রান।
দ্বিতীয় ওপেনার ও উইকেটরক্ষক হিসাবে থাকবেন কুইন্টন ডি কক। অষ্টম ম্যাচ পর্যন্ত তাঁর ব্যাট থেকে এসেছে ৫৬০ রান। সঙ্গে কিপিংয়েও দক্ষতা দেখিয়েছেন। তিন নম্বরে একটাই নাম কিং কোহলি। দুটি শতরান সহ ৮ ম্যাচে কোহলি করেছেন ৫৪৩ রান। চার নম্বরে থাকবেন রাচিন রবীন্দ্র। এই বিশ্বকাপে অন্যতম তারকা তিনি। নয় ম্যাচ খেলে করেছেন ৫৬৫ রান।
পাঁচ নম্বরে থাকবেন নিউজিল্যান্ডেরই ডারেল মিচেল, মিডল ওর্ডারে দলকে নির্ভারতা দিয়েছেন করেছেন ৪১৮ রান। চলতি বিশ্বকাপে ব্যাট হাতে ঝড়ের নাম ম্যাক্সওয়েল। ছয় নম্বরে নেমে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪০ বলে শতরান করেন। আবার আফগানদের বিরুদ্ধে তাঁর ২০০ রানের ইনিংস রূপকথার জন্ম দিয়েছে। সাত নম্বরে থাকবেন রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে রান করার পাশাপাশি বল হাতেও কার্যকরী ভূমিকা নিয়েছেন।
রবিবার ইডেনে প্রোটিয়াদের বিরুদ্ধে ব্যাট হাতে ১৫ বলে অপরাজিত ২৯ রান এবং বোলিংয়েও ৩৩ রান দিয়ে পাঁচ উইকেট। সর্বাধিক উইকেট শিকারি হয়ে ওঠার দৌড়েও উঠে আসেন জাড্ডু। ৫ উইকেট পেয়ে মোট ১৪ উইকেট নিয়ে তালিকায় ৯ নম্বরে উঠে এসেছেন জাড্ডু। আট নম্বরে থাকবেন মার্কো জানসেন। তাঁর নামের পাশে ১৭ উইকেট।
নয় নম্বরে থাকবেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা। তাঁর নামের পাশে ২০ উইকেট। পাশাপাশি আরও দুই পেসার হিসাবে থাকবেন মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরাহ। চলতি ক্রিকেট বিশ্বযুদ্ধে সবমিলিয়ে মোট ১৬ উইকেট হয়ে গিয়েছে শামির। ভারতীয় বোলারদের মধ্যে শীর্ষে আছেন শামিই। তারপর রয়েছেন বুমরাহ। তাঁর দখলে ১৫ উইকেট।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা












Click it and Unblock the Notifications