ICC CWC 2023: বিশ্বকাপ সেমিফাইনালের আগে বড় চমক! ভারতের জার্সি পেয়ে বিরাট উচ্ছ্বাস কোন তারকার?
ICC CWC 2023: বিশ্বকাপ সেমিফাইনালের আগে বড় চমক। ভারতীয় দলের তরফে পাঠানো উপহার মনে ধরেছে জার্মানির তারকা ফুটবলার থমাস মুলারের। নিজেই শেয়ার করেছেন সেই ভিডিও।
ভারতীয় দলের জার্সি স্পনসর বায়ার্ন মিউনিখ দলের সঙ্গেও যুক্ত। তাদের মাধ্যমেই মুলার পেলেন বিশ্বকাপের জার্সি।

বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল খেলবে ভারত। ২০১৯ সালে বিশ্বকাপ সেমিফাইনালের বদলা নেওয়ার ম্যাচ রোহিত শর্মাদের। সেই ম্যাচে যে তিনি টিম ইন্ডিয়ার হয়েই গলা ফাটাবেন তা জানালেন থমাস মুলার। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ৩১ সেকেন্ডের একটি এডিটেড ভিডিও পোস্ট করে।
ভিডিওতে দেখা গিয়েছে বায়ার্ন মিউনিখের জার্সি পরেই উপহারের বাক্সটি খুলছেন জার্মানির তারকা ফুটবলার। খুলেই দেখেন মেন ইন ব্লু জার্সি। এতে তাঁর নাম লেখা। জার্মানির হয়ে ১৩ নম্বর জার্সি পরে খেলা মুলার বায়ার্নে খেলেন ২৫ নম্বর জার্সি পরে। ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপের যে জার্সিটি তাঁকে উপহার দেওয়া হয়েছে তার নম্বরও ২৫।
Look at this, @imVkohli 😃🏏
— Thomas Müller (@esmuellert_) November 13, 2023
Thank you for the shirt, #TeamIndia! 👍
Good luck at the @cricketworldcup #esmuellert #Cricket pic.twitter.com/liBA4nrVmT
ভারতীয় ক্রিকেট দলে ২৫ নম্বর জার্সি পরে খেলতে দেখা গিয়েছে শিখর ধাওয়ানকে। আবার তিনি ৪২ নম্বর জার্সি পরেও খেলেন। চেতেশ্বর পূজারাও ২৫ নম্বর জার্সি পরে খেলেন। তবে বিশ্বকাপে বর্তমান দলে কোনও ক্রিকেটারের জার্সি নম্বর ২৫ নেই। ফলে মুলারের ক্লাব জার্সির নম্বরের সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় জার্সি দিতে কোনও সমস্যা হয়নি।
মুলার এক্স ও ফেসবুকে ভিডিও পোস্ট করে লিখেছেন, বিরাট কোহলি এটা দেখুন। এই জার্সি দেওয়ার জন্য ধন্যবাদ। বিশ্বকাপে ভারতীয় দলকেও অভিনন্দন।












Click it and Unblock the Notifications