ICC CWC 2023: ভারতকে ২৭৩ রানের টার্গেট দিল আফগানিস্তান, বুমরাহর চার উইকেট, রোহিতরা কেন শাস্তির মুখে?

ICC World Cup 2023: বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে ভারতের প্রয়োজন রান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান যেভাবে খেলছিল তাতে তিনশো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।

যদিও ডেথ ওভারে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সৌজন্যে আফগানরা ৫০ ওভারে রানের বেশি তুলতে পারেনি। জসপ্রীত বুমরাহ নিলেন চার উইকেট। বার্থ ডে বয় হার্দিক পাণ্ডিয়া দুটি উইকেট ঝুলিতে পুরেছেন।

ICC CWC 2023: ভারতকে ২৭৩ রানের টার্গেট দিল আফগানিস্তান

ভারত এই ম্যাচ জেতার বিষয়ে ফেভারিট। রোহিত শর্মারা নিশ্চিতভাবেই চাইবেন টানা দুটি ম্যাচে জয় ছিনিয়ে শনিবার আমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে নামতে। তবে আজকের ম্যাচে শাস্তির কোপে পড়ছে ভারতীয় দল। নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার কম করেছে ভারত। ফলে আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা হবে গোটা দলের।

আফগানিস্তানের স্কোর ছিল ৪০ ওভারের শেষে ছিল ৪ উইকেটে ২১১। সেখান থেকে ৫০ ওভারে স্কোর গিয়ে দাঁড়ায় ৮ উইকেটে ২৭২ রানে। ডেথ ওভারে ভারতীয় বোলারদের সামগ্রিক পারফরম্যান্স প্রশংসনীয়। তবে আজকের দিনটি মোটেই ভালো গেল না মহম্মদ সিরাজের। তিনি ৯ ওভারে ৭৬ রান দিয়ে কোনও উইকেট পাননি।

ICC CWC 2023: ভারতকে ২৭৩ রানের টার্গেট দিল আফগানিস্তান

আফগানিস্তানের হয়ে ৮৮ বলে সর্বাধিক ৮০ রান করেন অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি, তাঁর ইনিংস সাজানো আটটি চার ও একটি ছয় দিয়ে। আজমাতুল্লাহ ওমরজাই ওডিআই কেরিয়ারের প্রথম অর্ধশতরান হাঁকিয়েছেন। ২টি চার ও চারটি ছয়ের সাহায্যে তাঁর অবদান ৬৯ বলে ৬২। চতুর্থ উইকেট জুটিতে ওমরজাই ও শাহিদি ১২৮ বলে ১২১ রান যোগ করেন।

রহমানুল্লাহ গুরবাজ ২১, ইব্রাহিম জাদরান ২২, রহমত শাহ ১৬, মহম্মদ নবি ১৯, নাজিবুল্লাহ জাদরান ২, রশিদ খান ১৬ রান করেন। মুজিব উর রহমান ১০ ও নবীন উল হক ৯ রানে অপরাজিত থাকেন।

জসপ্রীত বুমরাহ ১০ ওভারে ৩৯ রান দিয়ে চার উইকেট নেন, তাঁর ৪১টি বলে কোনও রান পাননি আফগান ব্যাটাররা। হার্দিক পাণ্ডিয়া ৭ ওভারে ৪৩ রান খরচ করে নেন ২টি উইকেট। শার্দুল ঠাকুর বাউন্ডারি লাইনে পাণ্ডিয়ার বলে গুরবাজের ক্যাচ দারুণভাবে তালুবন্দি করেন। তিনি ৬ ওভারে ৩১ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন।

কুলদীপ যাদব ১০ ওভারে ৪০ রান দিয়ে পান ১ উইকেট, তিনি ৩৫টি ডট বল করেছেন। রবীন্দ্র জাদেজা ৮ ওভারে ৩৮ রান দিয়ে কোনও উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+