ICC CWC 2023: বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গে ভেঙে পড়া ভারতীয় ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী, তারপর কী করলেন মোদী?

ICC CWC 2023: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে পরাস্ত হয়েছে ভারত। হেড কোচ রাহুল দ্রাবিড় জানান, যেভাবে গোটা ড্রেসিংরুম কান্নায় ভেঙে পড়েছে তা দেখা যায় না!

রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে মহম্মদ সিরাজ- একাধিক ক্রিকেটারকে মাঠে কিংবা ডাগআউটে বসে কাঁদতে দেখা গিয়েছে। স্বামীদের চোখে জল দেখে সহধর্মিণীরাও চোখের জল চাপতে পারেননি। থমথমে সেই পরিবেশের মধ্যেই ভারতীয় ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ICC CWC 2023: বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গে ভেঙে পড়া ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দিয়েছিলেন। কিন্তু যেটা টিভির পর্দায় বা সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি তাই প্রথমবার জনসমক্ষে আনলেন রবীন্দ্র জাদেজা। জাড্ডু এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন, যাতে দেখা হচ্ছে ভারতীয় ড্রেসিংরুমে প্রধানমন্ত্রীর উপস্থিতি।

ভারত যখন নিশ্চিত পরাজয়ের দিকে এগোচ্ছে তখন নরেন্দ্র মোদী ও অমিত শাহকে হাসতে দেখা গিয়েছে। হাত নাড়তেও দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনেকেই। লেগেছে রাজনৈতিক ছোঁয়া। যদিও ম্যাচ শেষ হতেই গোটা বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্সের প্রশংসা করে সর্বদা দলের পাশে থাকার বার্তাও দেন মোদী।

তবে সেখানেই থেমে থাকেননি। সোজা পৌঁছে যান নিজের নামাঙ্কিত বিশ্বের বৃহত্তম ক্রিকেটে স্টেডিয়ামে ভারতীয় দলের ড্রেসিংরুমে। সেখানে তিনি দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে মিলিত হন। পাশে থাকার বার্তা দেন। জয়-পরাজয় থাকেই। সব সময় জেতা সম্ভবও নয়। কিন্তু পরাজয় থেকেই খুঁজে নিতে হয় সাফল্যের পথ। শামিকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দেন মোদী। আপ্লুত শামি আজ সেই ছবি শেয়ার করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা জানান।

ভারতীয় দল যাতে বিশ্বকাপ ফাইনালে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে সে কারণে গোটা দলকে অনুপ্রাণিত করার চেষ্টাই প্রধানমন্ত্রী করেছেন বলে জানা যাচ্ছে। রবীন্দ্র জাদেজা লিখেছেন, গোটা টুর্নামেন্ট ভালো গিয়েছে, শুধু ফাইনালে কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করা গেল না। সকলেই কষ্ট পেয়েছি, তবে সকলের সমর্থনই আমাদের এগিয়ে চলার পাথেয়। গতকাল আমাদের ড্রেসিংরুমে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা সত্যিই স্পেশ্যাল। অনুপ্রাণিত করার মতোই বিষয়।

জাদেজা যে ছবিটি শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে, তিনি হাসিমুখেই প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাচ্ছেন। কিছুটা দূরে থমথমে মুখে দাঁড়িয়ে চলতি বিশ্বকাপের সর্বাধিক উইকেটশিকারী মহম্মদ শামি। দেখা গিয়েছে আইপিএলে গুজরাত টাইটান্সে খেলা ভারতীয় ওপেনার শুভমান গিলকেও। গিল ফাইনালে ব্যর্থ হলেও বিশ্বের ১ নম্বর ওডিআই ব্যাটার। ছবিতে দুই সাপোর্ট স্টাফকেও দেখা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+