Ind vs NZ In CWC SF: 'অপয়া' কেটলবরো না থাকায় ভারতকে ফাইনালে দেখছেন ভক্তরা, তবু আম্পায়ার নিয়ে কেন চিন্তা?
Ind vs NZ In CWC SF: আর কিছুক্ষণ পরেই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল। ক্রিকেটারদের যেমন নানা সংস্কার থাকে, তেমনই রয়েছে ক্রিকেটপ্রেমীদের।
আর তারই অঙ্গ হিসেবে সেমিফাইনালে ভারত নিউজিল্যান্ডকে হারাতে পারবে বলে আত্মবিশ্বাসী অনেকেই। ক্রিকেটীয় বিশ্লেষণে তো এমনিতেই ফেভারিট রোহিত শর্মার দল। কিন্তু স্বস্তি দিয়েছে দুঃস্বপ্নের আম্পায়ারের অনুপস্থিতি। তবুও পুরোটা চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না।

আইসিসি ইভেন্টের সেমিফাইনালে রিচার্ড কেটলবরো থাকা মানেই যেন ভারতের পরাজয়। আজ সেমিফাইনালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ত্রিসীমানায় থাকবেন না ওই আম্পায়ার। তিনি রয়েছেন কলকাতায়। খেলাবেন অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিফাইনাল। ইংরেজ কেটলবরো নিঃসন্দেহে ভালো আম্পায়ার, তবে ভারতের যম!
২০১৩ সালের পর ভারত আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। তাতে রয়েছে কেটলবরো যোগ। ২০১৪ টি ২০ বিশ্বকাপ ফাইনালে মীরপুরে শ্রীলঙ্কার কাছে ১৩ বল বাকি থাকতে ৬ উইকেটে হেরেছিল ভারত। সেই ম্যাচে আম্পায়ার ছিলেন কেটলবরো। ২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনালে সিডনিতে ভারতকে ৯৫ রানে হারায় অস্ট্রেলিয়া। কেটলবরো ছিলেন সেই ম্য়াচেও।
Finally no more Richard kettleborough 😭😭😭pic.twitter.com/kZRooy9kSU https://t.co/AiXdShbb28
— Ringo (@zaynsoulll) November 13, 2023
এখানেই শেষ নয়। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপ সেমিফাইনাল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ভারতকে ২ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচটিতেও অন-ফিল্ড আম্পায়ার ছিলেন রিচার্ড কেটলবরো। ২০১৭ সালে ওভালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল। পাকিস্তান ১৮০ রানে হারায় ভারতকে। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন কেটলবরো।
Finally …… No More Jinxuuuu pic.twitter.com/79ySl54AxX
— Adheera (@adheeraeditz) November 13, 2023
২০১৯ সালের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টারে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে পরাস্ত হয় ভারত। সেই ম্যাচেও অন-ফিল্ড আম্পায়ার ছিলেন রিচার্ড কেটলবরো। ওই ম্যাচের অপর অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ আজও থাকছেন অন-ফিল্ড আম্পায়ার হিসেবে। ওই ম্যাচের টিভি আম্পায়ার রড টাকার আজ থাকবেন মাঠে ম্যাচ পরিচালনার দায়িত্বে।
India will win... pic.twitter.com/MOquUdOW2n
— 𝐊𝐈𝐑𝐊𝐄𝐓 𝐀𝐂𝐀𝐃𝐄𝐌𝐘 (@KirketAcademy) November 13, 2023
চলতি বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া ওভালে ভারতকে হারিয়েছিল ২০৯ রানে। সেই ম্যাচেও টিভি আম্পায়ার ছিলেন ইংল্যান্ডের রিচার্ড কেটলবরো। ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সাউদাম্পটনে নিউজিল্যান্ডের কাছে ভারত হেরেছিল ৮ উইকেটে। সেই ম্যাচে টিভি আম্পায়ার ছিলেন কেটলবরো।
এই যাঁর ট্র্যাক রেকর্ড, আজ সেমিফাইনালে তাঁর অনুপস্থিতিকে ভারতের সমর্থকরা বড় জয় বলে ভাববেন, তাতে অবাক করার বিষয় আর কী? তবে কেটলবরো না থাকলেও তাঁরই দেশের ইলিংওয়ার্থকে নিয়েও চিন্তা থাকছে। কেন না, ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন ইলিংওয়ার্থ।
২০২১ ও ২০২৩ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ ছিলেন অন-ফিল্ড আম্পায়ার। সব ম্যাচেই হেরেছে ভারত। অপয়া আম্পায়ার ফ্যাক্টর কাটিয়ে ভারত আজ মুম্বই থেকে আমেদাবাদের টিকিট নিশ্চিত করে পারে কিনা সেটাই দেখার।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications