ICC CWC 2023: ওয়াংখেড়ে ও নিউজিল্যান্ড! বিশ্বকাপ সেমিফাইনালে দুই ফ্যাক্টর কেন ভারতের চিন্তার কারণ?

ICC CWC 2023: চলতি বিশ্বকাপে ভারত ছাড়া আর কোনও দল লিগ পর্বে টানা ৯টি ম্যাচে ৯টিতেই জয় পায়নি। তৃতীয়বার বিশ্বকাপ জিততে ভারতের চাই আর দুটি জয়। বুধবার সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

ভারত আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি ১০ বছর ধরে। তার মধ্যে ২০১৯ সালে বিশ্বকাপ সেমিফাইনাল ও তারপর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়েছিল নিউজিল্যান্ড।

ICC CWC 2023: ওয়াংখেড়ে ও নিউজিল্যান্ড!

বুধবার প্রথম সেমিফাইনাল হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই মাঠেই ২০১১ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত বিশ্বকাপ জিতেছিল। কিন্তু বিশ্বকাপ সেমিফাইনালে ওয়াংখেড়েতে ১৯৮৭ সালে ইংল্যান্ডের কাছে হেরেছিল ভারত। সেবার দ্বিতীয় সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে ৩৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল ইংল্যান্ড।

গ্রাহাম গুচের ১৩৬ বলে ১১৫ ও অধিনায়ক মাইক গ্যাটিংয়ের ৬২ বলে ৫৬ রানে ভর করে ইংল্যান্ড ৬ উইকেটে ২৫৪ রান তোলে। মনিন্দর সিং তিনটি ও কপিল দেব ২টি উইকেট নেন। জবাবে ৪৫.৩ ওভারে ভারত শেষ ২১৯ রানে। মহম্মদ আজহারউদ্দিন সর্বাধিক ৭৪ বলে ৬৪ রান করেছিলেন। এডি হেমিংস ৪ ও নিল ফস্টার তিন উইকেট নেন।

১৯৮৩ সালের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টারে ভারত ৩২ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ডকে। কপিল দেব তিনটি, মোহিন্দর অমরনাথ ও রজার বিনি ২টি করে উইকেট নিয়ে ইংল্যান্ডকে থামিয়েছিলেন ২১৩ রানে। ৬০ ওভারের ম্যাচে ভারত জয় পেয়েছিল ৫৪.৪ ওভারে। ৪ উইকেট হারিয়েই রান তুলে ফেলে ভারত। যশপাল শর্মা ৬১ রান করেন, সন্দীপ পাতিল ৫১ রানে অপরাজিত থাকেন।

১৯৯২ সালে ভারত সেমিফাইনালে যেতে পারেনি। ১৯৯৬ সালে ইডেনে দর্শক হামলার জেরে ভেস্তে যায় ভারত-শ্রীলঙ্কা প্রথম সেমিফাইনাল। শ্রীলঙ্কা ৮ উইকেটে তুলেছিল ২৫১। অরবিন্দ ডি সিলভা ৬৬ ও রোশন মহানামা ৫৮ রান করেন। ভারতের দ্বিতীয় উইকেট পড়ে ৯৮ রানে, সেখান থেকে স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১২০। সচিন তেন্ডুলকর ৬৫ রান করেন।

১৯৯৯ সালে ভারত শেষ চারে পৌঁছতে ব্যর্থ হয়। তবে ২০০৩ সালে ভারত ডারবানে কেনিয়াকে ৯১ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল। সেই ম্যাচে ১১৪ বলে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছিলেন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০৭ সালে চূড়ান্ত ব্যর্থ হয় রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারত।

২০১১ সালের বিশ্বকাপে ভারত ফাইনালে উঠেছিল মোহালিতে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ২৯ রানে হারিয়ে। ভারত ৯ উইকেটে ২৬০ রান তোলে। ১১৫ বলে সর্বাধিক ৮৫ করেন সচিন তেন্ডুলকর। জবাবে পাকিস্তান ৪৯.৫ ওভারে ২৩১ রানে গুটিয়ে যায়। জাহির খান, আশিস নেহরা, মুনাফ প্যাটেল, হরভজন ও যুবরাজ সিং ২টি করে উইকেট নিয়েছিলেন।

২০১৫ সালের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত সিডনিতে ৯৫ রানে হারে অস্ট্রেলিয়ার কাছে। অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৩২৮ রান তোলে। স্টিভ স্মিথ ৯৩ বলে ১০৫ রান করেন। উমেশ যাদব নেন ৪ উইকেট। জবাবে ৪৬.৫ ওভারে ভারতের ইনিংস থামে ২৩৩ রানে। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি করেন ৬৫ বলে ৬৫। জেমস ফকনার তিনটি, মিচেল স্টার্ক ও মিচেল জনসন ২টি করে উইকেট নেন।

২০১৯ সালের বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে ভারত ম্যানচেস্টারে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে যায়। নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৩৯ তোলে। রস টেলর সর্বাধিক ৭৪ রান করেন। ভুবনেশ্বর কুমার নেন তিন উইকেট। ভারত ৪৯.৩ ওভারে ২২১ রানের বেশি যেতে পারেনি।

২৪ রানে চার, ৭১ রানে পাঁচ ও ৯২ রানে ছয় উইকেট পড়ে গিয়েছিল। রবীন্দ্র জাদেজা সর্বাধিক ৭৭ করেন। এই ম্যাচই ধোনির কেরিয়ারের শেষ ওডিআই। মাহি অল্পের জন্য ব্যক্তিগত ৫০ রানে রান আউট হন। তাতেই ভারতের আশা শেষ হয়ে যায়। তিন উইকেট নেন ম্যাট হেনরি। ওয়াংখেড়েতে এবার কি বদলা নিতে পারবেন রোহিতরা? চলতি বিশ্বকাপে ভারত ২ ওভার বাকি থাকতে নিউজিল্যান্ডকে হারিয়েছে ৪ উইকেটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+