ICC World Cup 2023: অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচের মধ্যেই ঝোড়ো হাওয়া, লখনউয়ের স্টেডিয়ামে ভেঙে পড়ল হোর্ডিং

ICC World Cup 2023: লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে চলছে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা ম্যাচ। এদিনের ম্য়াচে থাবা বসাল বৃষ্টি। দুই দলই এবারের বিশ্বকাপে প্রথম জয় ছিনিয়ে নেওয়ার সন্ধানে।

বৃষ্টি থামার পর অস্ট্রেলিয়া দারুণভাবে ম্য়াচে ফেরে। তবে তারই মধ্যে ঝোড়ো হাওয়ার তাণ্ডব চলল স্টেডিয়ামে।

ICC World Cup 2023: অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচের মধ্যেই ঝোড়ো হাওয়া

টস জিতে শ্রীলঙ্কা ব্যাট করছে। ৩২.১ ওভারে শ্রীলঙ্কার স্কোর যখন ৪ উইকেটে ১৭৮ তখন বৃষ্টি নামে। খেলা শুরু হওয়ার পর অজি বোলাররা দ্রুত প্রতিপক্ষের উইকেট তুলে নিতে থাকেন। ৪৩.৩ ওভারে ২০৯ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। তার আগেই কিছুক্ষণের জন্য খেলা বন্ধ রাখতে হয়েছিল।

৪১তম ওভারের পঞ্চম বলে লাহিরু কুমারাকে বোল্ড করে দেন মিচেল স্টার্ক। এটি শ্রীলঙ্কার ইনিংসের নবম উইকেট। এরপরই প্রবল ঝোড়ো হাওয়ার তাণ্ডব শুরু হয়। প্রচণ্ড ধুলো উড়তে থাকে। এমনকী প্রচুর প্লাস্টিক ব্যাগ হাওয়ার জেরে উড়তে থাকে, মাঠেও এসে পড়ে। এতটাই ধুলো উড়ছিল অস্ট্রেলিয়ার কয়েকজনকে হাত দিয়ে চোখ ঢেকে রাখতে দেখা যায়।

ICC World Cup 2023: অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচের মধ্যেই ঝোড়ো হাওয়া

মাঠ পরিষ্কারের পর খেলা শুরু হয়। কিন্তু ৪৩ ওভারে ফের ঝড়ের তাণ্ডব ফেরে। হাওয়ার গতিবেগ এতটাই বেশি ছিল যে স্টেডিয়ামের কয়েকটি হোর্ডিং ভেঙে পড়ে। নেহাত ম্যাচে স্টেডিয়াম ভর্তি ছিল না। ফলে বড় ধরনের বিপদ এড়ানো গিয়েছে। স্টেডিয়ামে ঘোষণা করা হয় লোয়ার টিয়ারে বসে থাকা দর্শকদের উপরের দিকে উঠে গিয়ে বসার জন্য।

শ্রীলঙ্কা অল আউট হওয়ার পর ইনিংসের বিরতিতেও একই ধরনের ঘোষণা করা হয়। কেন না, তখনও হাওয়ার দাপট বেশ ভালোই ছিল। হোর্ডিং যে দর্শকাসনে ভেঙে পড়ে, স্টেডিয়ামে ভারতের ম্যাচ হলে সেই জায়গাগুলি ফাঁকা থাকার নয়। ফলে বোঝাই যাচ্ছে, বড় ধরনের বিপদ এড়ানো গিয়েছে।

শ্রীলঙ্কার ওপেনিং জুটিতে এদিন ওঠে ১২৫ রানষ ১৫৭ রানে দ্বিতীয়, ১৬৫ রানে তৃতীয় ও ১৬৬ রানে চতুর্থ উইকেট পড়েছিল। বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর ফের যখন শুরু হয় তখনই ধস নামে। পাথুম নিসঙ্কা ৬৭ বলে ৬১, কুশল পেরেরা ৮২ বলে ৭৮ ও চরিথ আসালঙ্কা ৩৯ বলে ২৫ রান করেন।

বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। ১টি মেডেন-সহ ৮ ওভারে ৪৭ রান দিয়ে চার উইকেট নেন স্পিনার অ্যাডাম জাম্পা। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স ২টি করে উইকেট নিয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েল ১টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে অজিদের স্কোর শেষ পাওয়া খবরে ১৪.৩ ওভারে ৩ উইকেটে ৮১।

মিচেল মার্শ ৫১ বলে ৫২ রান করে রান আউট হয়েছেন। ডেভিড ওয়ার্নার ৬ বলে ১১ ও স্টিভ স্মিথ শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। ২টি মেডেন-সহ ৫ ওভারে ১৪ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন দিলশান মাদুশঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+