T20 World Cup: জয়ের পাল্লা ভারী সূচনাতে, টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচগুলিতে ভারতের ফলাফল জানুন
বুধবার টি২০ বিশ্বকাপের অভিয়ান শুরু করছে ভারতীয় দল। প্রস্ততি ম্যাচে বাংলাদেশকে হারানোয় বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে ভারতীয় দল। কথায় আছে দিনটা কেমন যাবে সেটা সকাল দেখেই অনেকটা বোঝা যায়। তেমনই একটা টুর্নামেন্টে একটা দল কতটা ভালো খেলবে তার আভাস পাওয়া যায় প্রথম ম্যাচ থেকেই। ২০০৭ থেকে ২০২২, টি২০ বিশ্বকাপের সূচনা কেমন হয়েছিল ভারতের? টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের প্রথম ম্যাচগুলির ফলাফল তুলে ধরা হল এই প্রতিবেদনে।
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হয়েছিল প্রথম টি২০ বিশ্বকাপ। ভারতীয় দলের প্রথম ম্যাচ ছিল স্কটল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু বৃষ্টির জন্যপ সেই ম্যাচে একটি বলও খেলা হয়নি, এমনকি টসও হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়।দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় ভারত, বোল আউটে ম্যাচ জেতে ভারত.

২০১২ সালে শ্রীলঙ্কায় বসেছিল তৃতীয় টি২০ বিশ্বকাপের আসর। সেই বছর ভারতের প্রথম ম্যাচ ছিল আফগানিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৯ রান তোলে ভারত। জবাবে ১৩৬ রানেই আটকে যায় আফগানরা। ২৩ রানে জয় দিয়েই কাপ অভিযান শুরু করে ভারত।
২০১৪ সালে বাংলাদেশে আয়োজিত টি২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৭ উইকেটে জয় পায় ভারত। পাকিস্তান প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩০ রান তোলে। জবাবে ভারত ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।
২০১৬ সালে ঘরের মাঠে বসেছিল বিশ্বকাপের আসর। প্রথম ম্যাচে নাগপুরে ভারতের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে ভারত হেরে যায়। কিউয়িদের ১২৬ রানের জবাবে ৭৯ রানেই অল আউট হয় ভারত। ২০২১ সালেও বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। ভারত প্রথমে ব্যাট করে ১৫১ রান তোলে, জবাবে বিনা উইকেটেই রান তুলে নেয় পাক দল।
২০২২ সালের বিশ্বকাপে এর মধুর বদলা নেয় ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৪ উইকেটে জয় পায় ভারত।












Click it and Unblock the Notifications