Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ক্রিকেটপ্রেমীদের জন্য বিরাট সুখবর, আইপিএলের পর এবার বিনামূল্যে বিশ্বকাপও দেখার সুযোগ

ক্রিকেট ভক্তদের জন্য বিরাট সুখবর। আসন্ন এশিয়া কাপ ও আইসিসি বিশ্বকাপ বিনামূল্যে দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। আইপিএলের পর এবার অন লাইন প্ল্যাটফর্মে বিনামূল্যেই ক্রিকেটের বিশ্বযুদ্ধ লাইভ দেখতে পারবেন দর্শকরা। শুক্রবার হটস্টারের পক্ষ থেকে এই বিশেষ ঘোষণা করা হয়েছে।

অন লাইন স্টিমিং কোম্পানির তরফে বলা হয়েছে, ভারত জুড়ে ৫৪০ মিলিয়নেরও বেশি মোবাইল ব্যবহারকারীরা বিনামূল্যে অনলাইনে এশিয়া কাপ ও ক্রিকেট বিশ্বকাপ দেখতে পাবেন। এতদিন অ্যাপে খেলা দেখতে গেলে সাবস্ক্রিপশন করতে হত। কিন্তু এশিয়া কাপ ও বিশ্বকাপে এই নিয়ম থাকছে না। অর্থাত্ গাঁটের পয়সা খরচের প্রশ্নই উঠছে না।

1

অন লাইন স্টিমিং সংস্থাটির প্রধান সজিথ শিবানন্দন বলেছেন, 'ভারতে ওটিটি প্ল্যাটফর্মে দ্রুত বিকাশ ঘটছে। তাই দর্শকদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য আমরা নতুন নতুন কাজ করছি। এশিয়া কাপ এবং আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপকে আরও বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।'

আইপিএলে বিরাট সংখ্যক মানুষ বিনামূল্যে জিও সিনেমাতে খেলা দেখেছেন। এই প্রতিযোগিতার মোবাইল সম্প্রচার স্বত্ব ছিল রিলায়েন্স। টিভি স্বত্ব স্টার কিনলেও মোবাইল স্বত্ব কেনার লড়াইয়ে জিও-র কাছে হার মানতে হয়েছিল। কিন্তু আইসিসির প্রতিযোগিতায় দু'টিই স্বত্বই রয়েছে স্টারের কাছে।

2

আসলে আইপিএল ২০২৩ চলাকালীন জিও সিনেমা তাদের দর্শকদের জন্য ফ্রি করে দিয়েছিল। অনলাইন এই প্ল্যাটফর্মটিতে রেকর্ড পরিমাণ দর্শক সাক্ষী থেকেছিলেন আইপিএলের। সেই কারণেই এবার জিও সিনেমার পথেই গিয়েই দর্শক সংখ্যা বাড়াতে চাইছে হটস্টারও।

3

চলতি বছরে সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা। যদিও ভেন্যু চূড়ান্ত হয়নি। কারণ পাকিস্তানে এশিয়ার সেরা হওয়ার লড়াই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভারত সেই দেশে গিয়ে খেলবে না। পাশাপাশি বাবর আজমরাও ভারতে আসবেন না। সবকিছু ঠিকঠাক থাকলে শেষ পর্যন্ত আসন্ন এশিয়া কাপ নিয়ে জট কেটে যেতে পারে।
বিশ্বকাপের সূচিও এখনও প্রকাশিত হয়নি। কিন্তু এখনও থেকেই বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+