Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এশিয়া কাপে অভব্যতার দায়ে নির্বাসিত পাকিস্তানের হ্যারিস রউফ! ভারতের দুই ক্রিকেটারেরও শাস্তি

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন নানাবিধ ঘটনার জেরে দুই দলের ক্রিকেটাররা যে শাস্তি পেতে চলেছেন তা তখনই জানা গিয়েছিল। আজ আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দিল আইসিসি।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে অভব্যতার দায়ে দুই ম্যাচে নির্বাসিত হলেন পাকিস্তানের পেসার হ্যারিস রউফ। আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ ও পাকিস্তানের সাহিবজাদা ফারহান। তাঁদের সকলের নামের পাশেই ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

হারিস রউফ আইসিসির নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুটি ওয়ানডে খেলতে পারবেন না। যার প্রথম ম্যাচটি ছিল আজ। দুটি ভিন্ন অপরাধের জন্য তিনি চারটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন।

রউফ গত ১৪ ও ২৮ সেপ্টেম্বর খেলা চলাকালীন আইসিসি আচরণবিধির ২.২১ ধারা লঙ্ঘন করেন। এর অর্থ হলো, তিনি এমন কাজ করেছেন যা খেলার প্রতি অসম্মানজনক। রউফ অভিযোগ অস্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির পর তাঁকে এই শাস্তি দেওয়া হয়।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে স্বয়ংক্রিয়ভাবে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হন। রউফের এই নিষেধাজ্ঞা এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের বিতর্কিত ঘটনাবলিরই অংশ।

সূর্যকুমার যাদবও একই অভিযোগে দুটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের পর তাঁর মন্তব্যের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। শাস্তির খবর আগে জানা গেলেও আইসিসি পাঁচ সপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করল।

এ ছাড়াও, সাহিবজাদা ফারহান ১৪ সেপ্টেম্বরের একটি ঘটনার জন্য আনুষ্ঠানিক সতর্কীকরণ এবং একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। অন্যদিকে, জসপ্রীত বুমরাহ ফাইনালের সময় একটি অঙ্গভঙ্গির জন্য একটি ডিমেরিট পয়েন্ট পান।

অর্শদীপ সিংয়ের বিরুদ্ধে ২১ সেপ্টেম্বরের একটি ঘটনার জন্য আইসিসি কোড অব কন্ডাক্টের ২.৬ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল, যা অশ্লীল, আক্রমণাত্মক বা অপমানজনক অঙ্গভঙ্গি সম্পর্কিত। তবে, শেষ পর্যন্ত তাঁকে নির্দোষ প্রমাণিত করা হয়েছে।

এশিয়া কাপে ভারতের কেউ কোনও ম্যাচেই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। যা পাকিস্তানের অধিনায়ক আঘা সলমন "খেলার চেতনার পরিপন্থী" বলে সমালোচনা করেন। তবে সূর্যকুমার যাদব বলেছিলেন, "কিছু বিষয় ক্রীড়া চেতনার চেয়েও বড়"। পাকিস্তান টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ার কথাও ভেবেছিল। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট খেলোয়াড়দের হাত মেলাতে বারণ করেছিলেন বলে অভিযোগ করে পাকিস্তান।

যদিও আইসিসি এই অভিযোগ অস্বীকার করে। এই অচলাবস্থার কারণে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচটি এক ঘণ্টারও বেশি সময় ধরে বিলম্বিত হয়েছিল, পরে পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) এবং আইসিসি বিষয়টি সমাধান করে।

টুর্নামেন্টের ফাইনালে ভারত ও পাকিস্তান প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল। ভারত একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে জয় লাভ করে। তবে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাটক শেষ হয়নি। ভারতের খেলোয়াড়রা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করেন। দীর্ঘ বিলম্বের পর, ভারত ট্রফি ছাড়াই মঞ্চে উদযাপন করে। জানা গিয়েছে, ট্রফিটি এখনও ভারতীয় দলকে দেওয়া হয়নি। বিষয়টি আইসিসির বোর্ড মিটিংয়ে তোলার কথা বিসিসিআইয়ের। সেই বৈঠক আবার নাকভি এড়াতে চলেছেন বলে খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+