Champions Trophy: ব্যাট-বল হাতে নিলেন কার্যকরী ভূমিকা, দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন হার্দিক পাণ্ডিয়া
সীমিত ওভারে ক্রিকেটে সাফল্যের জন্য নেপথ্যে ভূমিকা থাকে অলরাউন্ডারদের। সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের প্রধান দুই অলরাউন্ডার ছিলেন হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। ভারতের সাফল্যের নেপথ্যে বড় অবদান রয়েছে হার্দিক পান্ডিয়ার উভয় ক্ষেত্রেই অবদান রাখেন পাণ্ডিয়া। ভারতের খেতাব জয়ে পাণ্ডিয়ার ভূমিকাও অনস্বীকার্য।
পাণ্ডিয়ার মতো দক্ষ অল রাউন্ডার থাকায় ভারতীয় দলের টিম কম্বিনেশনে অনেক সাহায্য করছে। প্রথমত পাণ্ডিয়া একজন মূল পেসারের ভূমিকা নিয়েছেন। ভারতীয় দল শেষ তিন ম্যাচ চার পেসার নিয়ে খেলেছেন। এর নেপথ্যে আছেন পাণ্ডিয়া। কারণ শামির সঙ্গে তিনি একজন পূর্ণ পেসারের ভূমিকা পালন করেছেন। ফাইনাল ম্যাচে ভারতীয় দল একই কম্বিনেশনে খেলে হার্দিকের উপরেই ছিল দ্বিতীয় পেসারের দায়িত্ব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার উইকেট নিয়েছেন পাণ্ডিয়া।

খেতাব জয় শেষে পাণ্ডিয়া বলেন, বোলিংয়ের ক্ষেত্রে আরও যত্নশীল হতে হবে। বছরটি শিক্ষা এবং চ্যালেঞ্জে ভরপুর ছিল। আমার মানসিকতা সব সময়ই চ্যালেঞ্জ নেওয়ার কথা বলে। আমি সবসময় বিশ্বাস করি যে যদি চ্যালেঞ্জগুলি কঠিন হয়, তবে কিছু আঘাত করতে থাকুন। যদি আপনি যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে না যান, তবে আপনার কাছে একটি সুযোগ থাককেই।
একইসঙ্গে পাণ্ডিয়া বলেন, আমি বলতে পারি যে আজ একটি অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবে রূপ পেল । কিন্তু ৮ বছর অনেক দীর্ঘ সময়। ৮ বছরে জীবনে অনেক কিছু বদল ঘটেছে। এই জয় আমার জন্যও খুবই গুরুত্বপূর্ণ।
শুধু বোলিংয়েই নয় ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ব্যাট হাতে আগ্রাসী মেজাজে খেলে দলকে জেতাতে ভূমিকা নেন। ফাইনালেও গুরুত্বপূর্ণ ১৮ রান করেন। শুধু মাত্র রান বা উইকেট সংখ্যা দিয়ে পাণ্ডিয়ার পারফরম্যান্স বিচার করলে ভুল হবে। গুরুত্বপূর্ণ সময়ে কার্যকরী ভূমিকা নিচ্ছেন।
২০২৪ সালেই টি২০ বিশ্বকাপের সময়ই ভিলেন থেকে নায়ক হয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। ২০২৪ সালের শুরুতেই তাঁর জীবনে চলছিল একটা ঝড়। ব্যক্তিগত হোক বা পেশাদার, একেবারেই কোণঠাসা হয়ে পড়েছিলেন, কিন্তু টি২০ বিশ্বকাপ জিতেই চাপের প্রেসার কুকার থেকে বেরিয়ে আসেন পাণ্ডিয়া।
২০২৪ সালে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়ে যেন ভিলেন হয়ে যান। তারসঙ্গে ব্যক্তিগত জীবনেও সমস্যাও কম ছিল না।টি ২০ বিশ্বকাপ জয়ের পরে কান্নায় ভেঙে পড়েছিলেন হার্দিক। মাঠের মধ্যে হাঁটু গেড়ে বসে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। জড়িয়ে ধরেছিলেন সেই রোহিতকেই, চোখের জল মুছিয়ে দেন রোহিত।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications