BCCI: আবেদনকারীর তালিকায় শুধুই গম্ভীর! কোচ ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের পরীক্ষা
টি২০ বিশ্বকাপের মতোই চর্চায় ভারতীয় দলের পরবর্তী হেড কোচ। বর্তমান ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শেষ হতে চলেছে, বিভিন্ন সূত্র থেকে এটা মোটামুটি নিশ্চিত হয়েই গিয়েছে যে প্রাক্তন ব্যাটার গৌতম গম্ভীর কোচের দায়িত্ব নিতে চলেছেন। মঙ্গলবার থেকে গম্ভীরকে নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়াও শুরু হয়ে যাবে।
কয়েকদিন আগেই জানা গিয়েছিল গম্ভীরকে কোচ করার বিষয়ে প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই নিয়েছে বিসিসিআই। জুন মাসের শেষের দিকে অর্থ্যাত বিশ্বকাপ পর্ব শেষ হলেই তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে প্রতিবেদনে দাবি করা হয়েছে যে গম্ভীরই একমাত্র প্রার্থী যিনি প্রধান কোচের চাকরির জন্য আবেদন করেছেন। মঙ্গলবারই গম্ভীর বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটির সামনে পরীক্ষা দেবেন।

মঙ্গলবার একটি জুম কলে ক্রিকেট উপদেষ্টা কমিটির (সিএসি) সামনে একটি সাক্ষাত্কারের জন্য উপস্থিত হবেন গম্ভীর। বিসিসিআই মে মাসের মাঝামাঝি সময়ে এই পদের জন্য আবেদনপত্র আহ্বান করার পরে এবং সময়সীমা ছিল ২৭ মে। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গম্ভীর ছাড়া হেড কোচের পদে অন্য কেউ আবেদন করেননি। ফলে নাইট মেন্টরের জাতীয় দলের হেড কোচ হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।
গম্ভীর বর্তমানে নাইটদের পরামর্শদাতা, যিনি প্রধান কোচের চাকরির জন্য আবেদন করার সময়সীমার এক দিন আগে মেন্টর হিসাবে আইপিএল খেতাব জেতেন।কেকেআর মেন্টর গৌতম গম্ভীরকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের সঙ্গে নাইট রাইডার্স তাদের তৃতীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মুকুট জেতার পরে ম্যাচ-পরবর্তী উদযাপনের সময় একটি দীর্ঘ সময় কথা বলতে দেখা গিয়েছিল।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে এবং সুলক্ষণ নায়েকের সমন্বয়ে গঠিত সিএসি উত্তর অঞ্চল থেকে শূন্য নির্বাচক পদের জন্য সাক্ষাত্কারও নেবে। বর্তমানে, নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার এবং সলিল আঙ্কোলা দুজনেই পশ্চিম অঞ্চলের, উত্তর অঞ্চলের নতুন নির্বাচককে প্রতিস্থাপন করা হবে।
আঙ্কোলা ইতিমধ্যেই নির্বাচক কমিটির অংশ ছিলেন যখন বিসিসিআই আগরকারকে প্রধান হিসাবে নিযুক্ত করেছিল, চেতন শর্মাকে প্রতিস্থাপন করেছিল, যিনি একটি স্টিং অপারেশন বিতর্কে জড়িয়ে পদ খুঁইয়েছিলেন ,সাক্ষাত্কার পরিচালনা করার পরে, সিএসি প্রধান কোচ এবং নতুন নির্বাচকের পদের বিষয়ে বিসিসিআইকে সুপারিশ করবে।
বোর্ডের এক সূত্র সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমে জানিয়েছেন, "আমরা প্রধান কোচ এবং নির্বাচক পদের প্রার্থীদের জন্য একটি সাক্ষাত্কারের অধিবেশন পরিচালনা করছি। সিএসি বিসিসিআইকে তার সুপারিশ জমা দেবে এবং তারপরে বোর্ড একটি আনুষ্ঠানিক ঘোষণা দেবে।"
জিম্বাবোয়ের বিরুদ্ধে ৬ জুলাই থেকে সিরিজ শুরু হচ্ছে ভারতের। রয়েছে ৫টি টি-২০ ম্যাচ। সম্ভবত কোচ হিসেবে সেটাই হতে চলেছে গৌতম গম্ভীরের প্রথম সিরিজ।নতুন হেড কোচের মেয়াদ হবে সাড়ে তিন বছর, অর্থাৎ ২০২৭ এর ডিসেম্বরে।












Click it and Unblock the Notifications