BCCI: ভারতীয় দলের নতুন কোচের নাম ঘোষণা কবে? দ্রাবিড়ের সঙ্গেই শেষ হচ্ছে রাঠোর-দিলীপদের মেয়াদ?
টি২০ বিশ্বকাপের পরই নতুন কোচ পেতে চলেছে ভারতীয় দল। বিশ্বকাপের ফলাফল যাই হোক না কেন নতুন কোচের হাতেই দায়িত্ব তুলে দেবেন কর্তারা।কোচ হিসাবে গৌতম গম্ভীরের নাম এক প্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে। শুধু আনুষ্ঠানিক ঘোষণাটুকু বাকি। কিন্তু কবে ঘোষণা হবে ভারতীয় দলের কোচের নাম? রবিবার এই বিষয়ে পাওয়া গেল বিরাট আপডেট।
এই মুহূর্তে টিম ইন্ডিয়া ব্যস্ত রয়েছে টি-২০ বিশ্বকাপে। দলের সঙ্গে রয়েছেন দ্রাবিড় । চলতি মাসের ২৯ তারিখ শেষ হচ্ছে টি২০ বিশ্বকাপ। এরপর জিম্বাবোয়ের বিরুদ্ধে ৬ জুলাই থেকে সিরিজ শুরু হচ্ছে ভারতের। রয়েছে ৫টি টি-২০ ম্যাচ। সম্ভবত কোচ হিসেবে সেটাই হতে চলেছে গৌতম গম্ভীরের প্রথম সিরিজ। কটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, গম্ভীরের নিয়োগ সংক্রান্ত ঘোষণার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই। জুন মাস শেষ হওয়ার আগেই দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে জানিয়ে দেওয়া হবে তাঁর নাম।

আসন্ন টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচ হিসেবে শেষ হবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি। গতবছর একদিনের বিশ্বকাপের পরই চুক্তি শেষ হয়ে গিয়েছিল। তারপর টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তা বাড়ানো হয়। গৌতম গম্ভীর এবার নতুন কোচ হতে চলেছেন। প্রাক্তন ভারতীয় ওপেনার, আইপিএলে সফল অধিনায়ক। এক দশকের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতাও রয়েছে। লখনউ এর কেকেআরের মেন্টর হিসেবেও গৌতম গম্ভীর সফল।
টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পর রাহুল দ্রাবিড়ের হেড কোচের মেয়াদ শেষ হচ্ছে। বিসিসিআই নতুন কোচ খোঁজার বিজ্ঞাপনে উল্লেখ করেছিল যে, নতুন হেড কোচের মেয়াদ হবে সাড়ে তিন বছর, অর্থাৎ ২০২৭ এর ডিসেম্বরে।কেকেআর মেন্টর গৌতম গম্ভীরকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের সঙ্গে নাইট রাইডার্স তাদের তৃতীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মুকুট জেতার পরে ম্যাচ-পরবর্তী উদযাপনের সময় একটি দীর্ঘ সময় কথা বলতে দেখা গিয়েছিল।
গম্ভীর ২০০৭ সালে ভারতের টি২০ বিশ্বকাপ ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জয়ী দলেক অংশ ছিলেন। তিনি ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত সাতটি আইপিএল মরশুমে কেকেআর-এর অধিনায়কত্ব করেছিলেন এবং তারা পাঁচবার প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করেছিল। তাঁর অধীনে ২০১২ এবং ২০১৪ সালে দুটি শিরোপা জিতেছিল নাইটরা।এবার মেন্টর হিসাবে নাইটদের চ্যাম্পিয়ন করান গম্ভীর।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications