IPL 2025: আগামী বছরের আইপিএলে উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল ইডেনে, কেকেআর তৃতীয়বার চ্যাম্পিয়ন হতেই আনন্দ দ্বিগুণ

IPL 2025: কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হতেই খুশির খবর। আগামী বছরের আইপিএলের উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল পাওয়া নিশ্চিত হয়ে গেল ইডেনের।

২০১৩ ও ২০১৫ সালের আইপিএলের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল কলকাতা পেয়েছিল। তার আগের বছরগুলিতে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার কারণে।

IPL 2025

আইপিএলের ফাইনালের আসরে উপস্থিত ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিল সদস্য অভিষেক ডালমিয়া। তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চেও ছিলেন। এ ছাড়া আইপিএল ফাইনাল দেখার আমন্ত্রণ রক্ষা করেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও সচিব নরেশ ওঝা।

নিয়ম অনুযায়ী, যে দল আইপিএল চ্যাম্পিয়ন হয় তাদের হোম গ্রাউন্ডেই পরের বছর হয় আইপিএলের উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল। এ ছাড়া ফাইনালের আগে দ্বিতীয় কোয়ালিফায়ারও পড়ে সংশ্লিষ্ট স্টেডিয়ামে। সেই নিয়ম অনুযায়ী ইডেন পাচ্ছে দুই মেগা ম্যাচ।

চিন্তার কারণ অবশ্য ছিল। কেন না, ২০২৬ সালের টি২০ বিশ্বকাপের আগে ইডেনে চলবে সংস্কারকাজ। দর্শকাসন বাড়ানো হতে পারে। ২০২৩ সালের বিশ্বকাপের আগেও ইডেনে ক্লাব হাউস-সহ বেশ কিছুটা জায়গায় সংস্কার হয়েছে। এরপর হবে বাকি অংশের কাজ।

স্বভাবতই অনেকে চিন্তায় ছিলেন ইডেনে আগামী বছর আইপিএল আয়োজন সম্ভব হবে কিনা। কিন্তু সেই দুশ্চিন্তা কেটেছে। সিএবি সূত্রে খবর, ইডেনে যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের কাজ সেরে ফেলা হবে। সংস্কারের কাজ বাধা হবে না আইপিএল আয়োজনের ক্ষেত্রে। বিশেষ করে আইপিএলের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল ম্যাচ হাতছাড়া করতে নারাজ বাংলার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

২০১৩ সালে ইডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস ও কলকাতা নাইট রাইডার্স। ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে জেতে কেকেআর। সে বছর ইডেনেই দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে ১ বল বাকি থাকতে ৪ উইকেটে হারায় মুম্বই ইন্ডিয়ান্স। ফাইনালে তারা চেন্নাই সুপার কিংসকে ২৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতাতেই।

২০১৫ সালের আইপিএলে উদ্বোধনী ম্যাচ হয়েছিল কলকাতায়। ৯ বল বাকি থাকতে সাত উইকেটে মুম্বই ইন্ডিয়ান্সকে হারায় কেকেআর। ওই বছর ফাইনালে ইডেনে চেন্নাই সুপার কিংসকে ৪১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+