IND vs SA: ডি ককের শতরান, সিরিজ জিততে ভারতের চাই ২৭১, কুলদীপ ও কৃষ্ণের চারটি করে উইকেট

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ জেতার জন্য ভারতের টার্গেট ২৭১ রানের। আজ বিশাখাপত্তনমে সিরিজ নির্ণায়ক তৃতীয় একদিনের আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৪৭.৫ ওভারে ২৭০ রান তুলেছে।

কুইন্টন ডি কক আজ ওডিআই কেরিয়ারের ২৩তম শতরান পেলেন। কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণ চারটি করে উইকেট দখল করেছেন।

একটানা ২০টি ওডিআইয়ে টস হারার পর আজ ভারত টস জেতে। ২০২৩ সালের বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত শেষবার ওডিআইয়ে টস জিতেছিল। এর ৭৫৩ দিন পর ফের টস ভাগ্য ভারতের সঙ্গে। ডিউ ফ্যাক্টরের কথা মাথায় রেখে ভারত ফিল্ডিং নিতে দ্বিধা করেনি। দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার নান্দ্রে বার্গার ও টনি ডি জোর্জি চোটের কারণে আজকের ম্যাচে খেলছেন না।

কুইন্টন ডি কক ৮টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৮৯ বলে ১০৬ রান করেন। অধিনায়ক তেম্বা বাভুমা করেন ৬৭ বলে ৪৮। ডেওয়াল্ড ব্রেভিস ২৯ বলে ২৯, ম্যাথু ব্রিটজকে ২৩ বলে ২৪, মার্কো জানসেন ১৫ বলে ১৭ রান করেন। ২৯ বলে ২৯ রানে অপরাজিত থাকেন কেশব মহারাজ।

ওপেনার রায়ান রিকেলটন প্রথম ওভারের পঞ্চম বলে ৪ বলে ০ রানে অর্শদীপ সিংয়ের শিকার হয়েছিলেন। এইডেন মার্করাম পাঁচে নেমে ৩ বলে ১ রানের বেশি করতে পারেননি। করবিন বশ করেন ১২ বলে ৯। লুঙ্গি এনগিডি ১০ বলে ১ ও অটনিয়েল বার্টম্যান ৭ বলে ৩ রানে সাজঘরে ফেরেন।

কুলদীপ যাদব ১টি মেডেন-সহ ১০ ওভারে ৪১ ও প্রসিদ্ধ কৃষ্ণ ৯.৫ ওভারে ৬৬ রান খরচ করে চারটি করে উইকেট নেন। অর্শদীপ সিং ১টি মেডেন-সহ ৮ ওভারে ৩৬ ও রবীন্দ্র জাদেজা ৯ ওভারে ৫০ রান দিয়ে ১টি করে উইকেট দখল করেন। হর্ষিত রানা ২টি মেডেন-সহ ৮ ওভারে ৪৪ ও তিলক বর্মা ৩ ওভালে ২৯ রান খরচ করেন, উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+