DDCA সভাপতি রোহন জেটলির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, বিসিসিআইয়ের দ্বারস্থ নির্যাতিতা
দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলির বিরুদ্ধে যৌন নির্যাতন-সহ একাধিক অভিযোগ। বিসিসিআইকে বিস্তারিত তথ্য জানালেন নির্যাতিতা।
দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন জ্যোৎস্না সাহানি। বিসিসিআইয়ের দ্বারস্থও হয়েছেন ওই নির্যাতিতা। কীভাবে তাঁকে হেনস্থার শিকার হতে হয়েছে সে কথা জানিয়ে বিসিসিআইকে ই-মেল করেছেন তিনি। রোহনকে সাসপেন্ড করুক বিসিসিআই, দাবি সুব্রহ্মণ্যন স্বামীর।

রোহনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
রোহন জেটলি হলেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির পুত্র। সাংবাদিক সাক্ষী যোশী প্রথম নিজের ইউটিউব চ্যানেলে জ্যোৎস্নার করা অভিযোগটি সামনে আনেন। পরে তিনিই সোশ্যাল মিডিয়ায় জ্যোৎস্না যে ই-মেল বিসিসিআইয়ে পাঠিয়েছেন তাও আপলোড করে দেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করার অভিযোগও রয়েছে রোহনের বিরুদ্ধে। এমনকী রোহন ও তাঁর স্ত্রী মেহরুন্নিসা তাঁকে হুমকি দিচ্ছেন বলেও দাবি জ্যোৎস্নার। রোহনের সঙ্গে সম্পর্কের কথা সামনে আনলে যে তাঁর জীবনহানির আশঙ্কা রয়েছে দুইজন লোক এসে তাঁকে হুমকি দিয়েছেন বলেও দাবি নির্যাতিতার।
|
বোর্ডকে জানালেন নির্যাতিতা
এখনও অবধি পুলিশে কোনও অভিযোগ দায়ের করেননি নির্যাতিতা। যদিও বোর্ডের কাছে ই-মেলে তিনি দাবি করেছেন, রোহন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে যৌন হেনস্থা করেছেন। রোহন ব্যক্তিগত স্বার্থে ডিডিসিএ-র তহবিলের অপব্যবহার করছেন বলেও অভিযোগ। ডিডিসিএ সভাপতির বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগও উঠেছে। জ্যোৎস্নার দাবি, তিনি যখন তাঁর বাড়ির কাছাকাছি হাঁটছিলেন তখন দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে হুমকি দিয়ে বলেন, রোহনের সঙ্গে সম্পর্কের কথা ফাঁস করলে আর মুখ দেখাতে পারবেন না তিনি। তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়া হবে বলেও শাসানি দেওয়া হয়। গত ২১ ফেব্রুয়ারি এক ব্যক্তি এসে তাঁকে প্রাণে মারার হুমকি দেন বলেও অভিযোগ।

যৌন নির্যাতন, হুমকি থেকে ডিসিসিএ তহবিলের অপব্যবহার!
বোর্ডের কাছে যে অভিযোগ নির্যাতিতা জানিয়েছেন তাতে উল্লেখ, ২০২১ সালের ৩ মার্চ তিনি একটি বৈবাহিক মামলার বিষয়ে রোহনের সঙ্গে প্রথমবার দেখা করেছিলেন দিল্লির ওবেরয় হোটেলে। তখন রোহন নাকি জ্যোৎস্নাকে বলেন, তিনিই দেশের আইনব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেন এবং দেশের বিভিন্ন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে তাঁর বাবার সুসম্পর্ক ছিল। তাঁকে সম্মান করেন সকলে। রায় নিজেদের পক্ষে আনা কোনও ব্যাপারই নয়। এরপর নিয়মিত ফোন ও মেসেজ করে রোহন তাঁর সঙ্গে দেখা করার চাপ দিতেন বলেও অভিযোগ। জ্যোৎস্নার সঙ্গে কথা বলার ফাঁকে রোহন জানান, তিনিও মেহরুন্নিসার সঙ্গে বৈবাহিক সম্পর্কে সন্তুষ্ট নন। মেহরুন্নিসা মদ্যপানে আসক্ত ও সম্পর্কে আস্থাশীল নন বলেও জানান রোহন। এরপর জ্যোৎস্নার বাবার মৃত্যুর পর শারীরিক ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করে রোহন তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এমনকী মেহরুন্নিসাকে ডিভোর্স দেবেন বলেও জানান। যদিও সে কথা তিনি রাখেননি বলেই অভিযোগ।

তদন্তের দাবি
জ্যোৎস্না যে তিন পাতার ই-মেল বিসিসিআইয়ের কাছে পাঠিয়েছেন তাতে লেখা হয়েছে, ২০২২ সালে ডিডিসিএ-র অর্থে তাঁর জন্য দিল্লির এক অভিজাত হোটেলে ঘর বুক করেছিলেন রোহন। তখন সেখানে ভারতীয় ক্রিকেট দলও ছিল। এ ছাড়া ডিসিসিএ-র অর্থের অপব্যবহার করে রোহন আর্থিকভাবে কীভাবে স্ফীত হচ্ছেন সে কথাও বিস্তারিতভাবে তুলে ধরেছেন জ্যোৎস্না। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বিজেপির বিক্ষুব্ধ নেতা সুব্রহ্মণ্যন স্বামী দাবি তুলেছেন, বিসিসিআই রোহনকে সাসপেন্ড করুক। অবিলম্বে অভিযোগের তদন্ত প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে শুরু করার দাবিও তোলেন তিনি।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications