নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হতেই উচ্ছ্বসিত প্রাক্তন পাক ক্রিকেটার, ধন্যবাদ জানালেন মোদী-শাহকে
Kaneria On CAA: লোকসভা নির্বাচনের আগে ঐতিহাসিক পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। আজ থেকেই সারা দেশে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ লাগুর সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
নরেন্দ্র মোদী সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া। এক্স হ্যান্ডলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদও জানালেন।

এবারই প্রথম নয়। পাকিস্তান দলে খেলা এই হিন্দু ক্রিকেটার গত জানুয়ারি মাসে রাম মন্দির উদ্বোধনের সময়ও বেশ কয়েকটি টুইট করেছিলেন। লিখেছিলেন, জয় জয় শ্রী রাম। শ্রী রামচন্দ্রের জন্মভূমিতে মন্দির উদ্বোধনের আগে গেরুয়া পতাকা নিয়ে ছবিও পোস্ট করেছিলেন।
Pakistani Hindus will now be able to breathe in open air. #CAA
— Danish Kaneria (@DanishKaneria61) March 11, 2024
রামলালার মূর্তির প্রথম ছবি প্রকাশ থেকে শুরু করে রাম মন্দিরের নানা ভিডিও ও ছবি তিনি নিয়মিত পোস্ট করছিলেন। এমনকী রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তিনি। শ্রীকৃষ্ণের জন্মভূমিতে কৃষ্ণ লালা প্রতিষ্ঠার দাবিকে সমর্থনের পাশাপাশি জয়তু হিন্দু রাষ্ট্রম বলেও টুইট করেছিলেন কানেরিয়া।
Thank you @narendramodi ji and @AmitShah ji for notifying Citizenship Amendment Act.
— Danish Kaneria (@DanishKaneria61) March 11, 2024
ভারত নিয়ে নিয়মিত টুইট করেন কানেরিয়া। আজ সিএএ লাগু হতেই কানেরিয়া এক্স হ্যান্ডলে প্রথমে লেখেন পাকিস্তানি হিন্দুরা এখন মুক্ত বাতাস নিতে পারবেন। সিএএ কার্যকর করার জন্য নরেন্দ্র মোদী ও অমিত শাহকে ধন্যবাদ। সিএএ হ্যাশট্যাগ দিয়ে কানেরিয়ার করা দুটি টুইট ভাইরাল হতে সময় লাগেনি।
কানেরিয়া পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট খেলেছেন, ২৬১টি উইকেট রয়েছে। ১৮টি একদিনের আন্তর্জাতিকে ১৫টি উইকেট ঝুলিতে পুরেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর উইকেট-সংখ্যা ১০২৪। লিস্ট এ-তে ২৬২ ও টি২০-তে ৮৭ উইকেট রয়েছে। দ্বিতীয় হিন্দু ক্রিকেটার হিসেবে তিনি পাকিস্তানের হয়ে খেলেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications