Cyclone Michaung: সাইক্লোনের দাপটে উদ্বিগ্ন ওয়ার্নার, চেন্নাইয়ের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান
Cyclone Michaung: অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে তিনি ঝড় তোলেন। সেই ডেভিড ওয়ার্নারই চমকে গেলেন সাইক্লোন মিগজাউমের দাপট দেখে। চেন্নাইয়ের বানভাসি এলাকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ওয়ার্নার দিলেন বিশেষ বার্তা।
জানুয়ারিতে টেস্ট ক্রিকেটকে আলবিদা জানালেও আরও কয়েক মাস আন্তর্জাতিক ক্রিকেটের সাদা বলের ফরম্যাটে খেলার পরিকল্পনা রয়েছে ওয়ার্নারের। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক আপাতত উদ্বিগ্ন চেন্নাইয়ের জল-ছবির ভয়াবহতা দেখে।

সাইক্লোনের দাপটে বিগত ৭০ বছরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চেন্নাইয়ে। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। বিমানবন্দর না সমুদ্র, দাঁড়িয়ে থাকা বিমানগুলি না থাকলে বোঝার উপায় নেই। প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়েছে পরিবহন ক্ষেত্রেও।
প্রবল বৃষ্টিতে বন্যাদুর্গত এলাকায় রাস্তার জলে কুমির দেখা গিয়েছে। সবমিলিয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে চেন্নাই-সহ দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশ। ত্রাণ ও উদ্ধারকাজ চলছে জোরকদমে। চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ ভারতের জনপ্রিয় ছবি পুষ্পার গানেরও দারুণ ভক্ত ওয়ার্নার। দক্ষিণ ভারতের প্রাকৃতিক বিপর্যয় দেখে তিনিও তাই উদ্বিগ্ন।
ওয়ার্নার চেন্নাইয়ের জল-ছবির ভিডিও শেয়ার করে ইনস্টাগ্রামে লিখেছেন, চেন্নাইয়ের বন্যা পরিস্থিতি নিয়ে চিন্তায় রয়েছি। প্রাকৃতিক বিপর্যয়ের কবলে যাঁরা পড়েছেন তাঁদের জন্য প্রার্থনা করছি। সকলেরই নিরাপদে থাকাটা গুরুত্বপূর্ণ। কিছুটা উঁচু জায়গা খুঁজে নিতে হবে। যদি কেউ সহযোগিতা করার পরিস্থিতিতে থাকেন তাহলে ত্রাণের বন্দোবস্ত করুন।
ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি উদ্ধারকাজেও সামিল হওয়ার জন্য বার্তা দিয়েছেন ওয়ার্নার। সকলে একজোট হয়ে দুর্গত মানুষের পাশে থাকাটা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি বলে উপলব্ধি অজি ওপেনারের।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications