Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy: ব্যথা নিয়েও ফাইনাল ম্যাচে অধিনায়কের আস্থার মর্যাদা দিলেন, চ্যালেঞ্জ উপভোগ করছেন বরুণ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার স্পিনারই প্রথম একাদশে রেখেছিল ভারত। এই ম্যাচেও ভারতীয় স্পিনাররা এই ম্যাচেও কার্যকরী ভূমিকা নিলেন। বরুণ ১০ ওভার বল করে ৪৫ রান করে ২টি উইকেট নিলেন।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমে ঘোষিত ভারতীয় দলে ছিলেন না বরুণ চক্রবর্তী। জসপ্রীত বুমরাহ খেলতে না পারায় মূল দলে সুযোগ পান। বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচে খেলার সুযোগ পাননি বরুণ। গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন বরুণ চক্রবর্তী। ফাইনাল ম্যাচেও নিলেন ২ উইকেটে, সব মিলিয়ে সংখ্যাটা ৯।

Varun Chakravarthy

ভারতের বোলিং ইনিংস শেষে বরুণ চক্রবর্তী বলেছেন, আগের ম্যাচের তুলনায় উইকেট এই ম্যাচে কিছুটা ভালো ছিল। খুব বেশি টার্ন হচ্ছিল না। আমি শুধু উইকেটে বোলিং করার চেষ্টা করছিলাম এবং ব্যাটসম্যানদের ভুলের জন্য অপেক্ষা করছিলাম।

স্পিনার মানেই মিডল ওভারে বোলিং। এই পরিচিত ধারনা ভেঙে গিয়েছে টি২০-র যুগে। এমনকি ওডিআইতেও পাওয়ার প্লে-তেই স্পিনারদের দিয়ে বোলিং করাচ্ছেন রোহিত। পাওয়ার প্লের মধ্যেই বরুণ চক্রবর্তীকে নিয়ে এলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়া ম্যাচের পর নিউজিল্যান্ড। অধিনায়কের আস্থার মর্যাদা রাখলেন বরুণ।
এই প্রসঙ্গে বরুণ বলেছেন, ডেথ এবং পাওয়ার প্লে-তে আমি বোলিং করতে পছন্দ করি। এটা চ্যালেঞ্জিং, এই সময় ব্যাটারদের বেশি আউট হওয়ার সম্ভাবনা থাকে। আমাকে উইকেট পাওয়ার আরও সুযোগ দেয়।

একইসঙ্গে ভারতীয় দলের স্পিন ইউনিট প্রসঙ্গে বরুণ বলেছেন, আমি কুলদীপের সঙ্গে কথা বলতে পছন্দ করি। আমি সেটআপে বেশ নতুন। জাড্ডু ভাইয়ের থেকে অনেক সাহায্য পাই। আমি চাইছি শক্তিশালী বন্ধন তৈরি করতে। পায়ের পাতায় একটু ব্যথা হচ্ছে এখন। আর কিছু পেন কিলার খেতে হবে। এটি একটি সহজ স্কোর, আমরা স্কোর তুলে ফেলতে পারব।
এই ম্যাচে কুলদীপ যাদব ১০ ওভারে ৪০ রান খরচ করে দুটি উইকেট নিলেন। জাদেজা ১০ ওভারে ৩০ রকান খরচ করে ১ উইকেট নিলেন। শামি পেয়েছেন ১ উইকেট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+