Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পিসিবির অন্দরেই মতবিরোধ, আইসিসি-বিসিসিআইয়ের শর্ত মেনে চাপে নাকভি!
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার অবসান হয়েও যেন হচ্ছে না। হাইব্রিড মডেলের উপরেই সিলমোহর দিয়ে দিয়েছে আইসিসি। কিন্তু তার পরেও এই টুর্নামেন্ট নিয়ে সূচি ঘোষণা করতে পারছে না আইসিসি। অথচ টুর্নামেন্টের দিনক্ষণ এগিয়ে আসছে। অনেকটাই নমনীয় হয়েছে পিসিবি। তারা হাইব্রিড মডেল মেনে নিয়েছে।
কিন্তু হাইব্রিড মডেল মেনে নিয়ে নিজের বোর্ডের সদস্যদের কাছেই এখন ভিলেন হয়েছেন মহসিন নাকভি।
একটি সংবাদ সংস্থার খবর অনুসারে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বেশিরভাগ সদস্যই নাকভির নমনীয়তাকে ভালোভাবে মেনে নিতে পারছেন না। তারা পিসিবির চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাক ক্রিকেট বোর্ডের অন্তদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। ভারত এবং আইসিসির শর্ত মেনে নেওয়ার পর থেকেই পিসিবির একাধিক সদস্যই নাকভির বিরোধিতা করছেন।

পিসিবি প্রধান মহসিন নাকভি এই বৈঠকে যোগদান করার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দেখা করেন। আর্থিক ক্ষতিপূরণের বিষয়ে প্রথম থেকেই সরব ছিল পাকিস্তানএকইসঙ্গে ভারতের ম্যাচ হারানোর জন্য কোনও অতিরিক্ত ক্ষতিপূরণ পাবে না পাকিস্তান। ক্ষতিপূরণের বিকল্প হিসেবে ২০২৭ সালে আরও একটি আইসিসির মহিলাগের একটি টুর্নামেন্টে আয়োজন করবে পিসিবি।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ বলেছেন, ''মহিলাদের কোনও প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স ট্রফির বিকল্প হতে পারে না। এই প্রস্তাব মানা কোনও ভাবেই মানা উচিত নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে মহিলাদের টুর্নামেন্ট কখনই এক হতে পারে না। । আইসিসির দুটো প্রতিযোগিতা আয়োজনের কথা ভাবতে পারেন তাঁরা। কিন্তু ওই প্রতিযোগিতা কি একই মানের?
পাক বোর্ড আগেই বলেছিল, তারা হাইব্রিড মডেলে রাজি একটি শর্তে। যদি ভারতে অনুষ্ঠেয় আইসিসি প্রতিযোগিতাতে পাকিস্তানের ক্ষেত্রেও হাইব্রিড মডেলে খেলা আয়োজন করা হয়। আইসিসি এবং বিসিসিআই এই শর্ত পুরোপুরি না মানলেও আংশিকভাবে মানতে রাজি হয়েছে। এরফলে ২০২৫ সালের মহিলাদের একদিনের বিশ্বকাপ এবং ২০২৬ সালে পুরুষদের টি২০ বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে।
নাম প্রকাশে অনিচ্ছুক পাক ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, ''আইসিসি কি আমাদের ললিপপ দিতে চাইছে? সম্মতি জানানোর অর্থ আর একটা প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পাওয়ার আশ্বাস। কিন্তু কোনও লিখিত প্রতিশ্রুতি দেওয়া হবে না। এটা মেনে নেওয়া যায় না।












Click it and Unblock the Notifications