Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy: পাকিস্তানে প্রতিনিধি পাঠাচ্ছে বিসিসিআই! দ্বিতীয় সেমিফাইনালে লাহোরে থাকবেন বোর্ডের শীর্ষকর্তা

চ্যাম্পিয়ন্স ট্রফি মুখ্য আয়োজক পাকিস্তান কিন্তু নিরাপত্তা জনিত কারণে ভারত পাকিস্তানে খেলতে যায়নি। ভারত ভারতের সব ম্যাচগুলি অনুষ্ঠিত হচ্ছে দুবাইতে। গ্রুপ পর্ব সহ সেমিফাইনাল খেলা হচ্ছে মরুদেশেই। এমনকি ভারত ফাইনালে উঠলেও দুবাইতেই খেলা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠানো তো দূরের কথা অধিনায়ক রোহিত শর্মাকেও কয়েক ঘণ্টার জন্য উদ্বোধনী অনুষ্ঠানে পাঠায়নি বিসিসিআই। অবশেষে শেষ লগ্নে প্রতিনিধি ওয়াঘার ওপারে পাঠাচ্ছে বিসিসিআই।

বুধবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল। লাহোরে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই ম্যাচ দেখতে পাকিস্তানে যাচ্ছেন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা। বুধবার লাহোরে গদ্দাফি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বিসিসিআইয়ের এই শীর্ষকর্তা। আগামী বৃহস্পতিবার তিনি ভারতে ফিরবেন।

Rajeev Shukla

এর আগে ২০২৩ সালের এশিয়া কাপের সময় পিসিবি আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছিলেন রাজীব শুক্লা এবং বিসিসিআই সভাপতি রজার বিনি। এবার অবশ্য রাজীব শুক্লা একাই পাকিস্তান সফরে যাচ্ছেন বলেই একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন উল্লেখ করা হয়েছে।

অনেক জটিলতার পর পাকিস্তান এবং দুবাইতে যৌথভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হচ্ছে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন বার বার বিতর্ক দেখা দিয়েছে। আইসিসি পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাটিতে ভারতের পতাকা নিয়ে বিতর্কের শেষ নেই। প্রথম থেকেই ভারতের পতাকা নিয়ে একের পর এক বিতর্ক দেখা দিয়েছে পাকিস্তানে।

করাচি স্টেডিয়ামে অংশগ্রহণকারী সব দলের পতাকা থাকলেও ছিল না শুধু ভারতের পতাকা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছি্ল করাচি স্টেডিয়ামের শীর্ষে উত্তোলন করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী সব দেশের জাতীয় পতাকা এক মাত্র ব্যতিক্রম ভারত। সেখানে দেখা যাচ্ছে না ভারতের জাতীয় পতাকা। এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি এমনকি বিতর্ক সৃষ্টি হতেও। যদিও ভুল শুধরে নেয় পিসিবি। করাচি স্টেডিয়ামে ভারতের পতাকা ও দেখা যায়

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+