Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy: ফাইনালে গেম-চেঞ্জার হতে পারেন কে? কাদের দ্বৈরথ হবে সবথেকে আর্কষণীয়? জানালেন অশ্বিন

রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল। খেতাব জয়ের ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। দুই দলই সমান শক্তিশালী। তারুণ এবং অভিজ্ঞতার সংমিশ্রনে গঠিত দুই দল। ফাইনালে গেম-চেঞ্জার হতে পারেন কে? কাদের দ্বৈরথ সবথেকে আর্কষণীয় হবে? সেই নিয়ে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন।

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে মূল দ্বৈরথ হতে পারে কেন উইলিয়ামসন বনাম রবীন্দ্র জাদেজার মধ্যেই। এমনটাই মনে করেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় দলের প্রাক্তন স্পিনার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ফাইনাল ম্যাচে কেন উইলিয়ামসন বনাম রবীন্দ্র জাদেজার দ্বৈরথই সবচেয়ে আকর্ষণীয় হতে পারে। জাদেজার মুখোমুখি হওয়ার সময়, কেন উইলিয়ামসন লেগ স্টাম্পের দিকে এগিয়ে যান কারণ তিনি জানেন প্রতিপক্ষ বোলারের অস্ত্র।

r ashwin

একইসঙ্গে রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, কখনও কখনও তিনি বাইরে বেরিয়ে অতিরিক্ত কভারের উপর দিয়ে চিপ শট খেলেন। এমনকি উইলিয়ামসন কাট শটটি ব্যাক ফুটে খেলার চেষ্টা করেন। । কেন উইলিয়ামসন জাদেজার বিরুদ্ধে রান করতে চান। অন্যদিকে, জাদ্দুও তাঁর দৈর্ঘ্য এবং গতি পরিবর্তন করেন কেনকে আউট করতে চান।

ফাইনালে গেম-চেঞ্জার হতে পারেন কে? এই প্রসঙ্গে অশ্বিনের জবাব, আমার মতে ফাইনালে গেম-চেঞ্জার হতে পারে শ্রেয়স আইয়ার। ও সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে আছেন। শেষ একদিনের বিশ্বকাপে ও অসাধারণ পারফর্ম করেছিল শ্রেয়স। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও ভালো পারফর্ম করেছিল। মুম্বইয়ের ওয়াংখেড়েতে ও ভালো খেলেছে। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিডল অর্ডারে নেমে ভালো খেলছে।

একইসঙ্গে রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, বিরাট ও শ্রেয়সের পার্টনারশিপও খুব ভালো। শ্রেয়স চাপ থেকে বিরাটকে মুক্ত রাখার চেষ্টা করেছিল। মিডল ওভারে ওরা দারুণ জুটি বেঁধেছিল। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাটের সাফল্যে অবদান রয়েছে শ্রেয়সের। কোহলিও অবদান রেখেছেন শ্রেয়সের ব্যাটিংয়ে। পেসাররা যখন শ্রেয়সকে আক্রমণ করছিল, সেই সময় বিরাট তাড়াতাড়ি রান তুলে নিচ্ছিল।

টাটা স্টিল ট্রেইলব্লেজারস কনক্লেভে (রেভস্পোর্টজ আয়োজিত) ভারতীয় দলের প্রাক্তন স্পিনার বিরাট সম্পর্কে বলেন, ভারতের হয়ে বিরাট কোহলির সামনে আরও কয়েক বছর খেলতে পারে। আমার তাঁকে সন্দেহ করার কোনও কারণ নেই। কোহলি অত্যন্ত ফিট এবং দলের জন্য অবদান রাখতে সক্ষম। দুবাইয়ে ভারতের অতিরিক্ত সুবিধা পাওয়ার কথাও খারিজ করে দিয়েছেন অশ্বিন। ভারত এক মাঠে খেলায় সমালোচকরা অতিরিক্ত সুবিধা পাওয়ার কথা বলেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+