Champions Trophy: ছন্দহীন অধিনায়ক, প্রভাব পড়ছে দলের উপরও! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের জন্য কপিলের বার্তা
লাল বল হোক বা সাদা, সাম্প্রতিক সময়ে একেবারেই ছন্দে নেই রোহিত শর্মা। ব্যাট হাতে নামলেই ব্যর্থ হচ্ছেন। ওপেনিংয়ে নেমে রান না পাওয়ায় সমস্যা পড়ছে দল। রোহিতের এই ফর্ম চিন্তায় ফেলে দিয়েছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে। অধিনায়কে অফ ফর্ম যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগের ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের চিন্তার কারণ হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না।
এই পরিস্থিতিতে রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব। অধিনায়ক ছন্দে না থাকলে তার প্রভাব যে পড়ে দলের সামগ্রিক পারফরম্যান্সে সেই কথা মনে করিয়ে দিয়েছেন কপিল দেব। নাগপুরে প্রথম একদিনের ম্যাচে জয় পাওয়ার পর এবার ভারতীয় দলের মিশন কটক। রবিবার কটকে দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত।

নাগপুরে প্রথম একদিনের ম্যাচে রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে ২ রান। শেষ ১০ ইনিংসং রোহিত শর্মা করেছেন ২, ৩, ৯, ১০, ৩, ৬, ১৮, ১১, ০, ৪ রান। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিত শর্মা ছন্দে না ফিরলে ভারতীয় শিবিরের জন্য তা যে উদ্বেগের কারণকে বৃদ্ধি করবে সেটা বলাই বাহূল্য।
এই পরিস্থিতিতে রোহিত প্রসঙ্গে কপিল দেব বলেছেন, রোহিত শর্মা খুব বড় মাপের ক্রিকেটার। আশা করছি ওনি আবার খুব দ্রুত আবার ছন্দে ফিরে আসবেন। চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে, এই টুর্নামেন্টের জন্য ভারতীয় দলকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। গোটা দেশ টিম ইন্ডিয়ারপ পারফরম্যান্স দেখতে মুখিয়ে রয়েছে।
এরপরই কপিল ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সম্প্রতি দল ভালো খেললেও তাদের খানিকটা ছন্নছাড়া দেখাচ্ছে। আসলে অধিনায়ক ভালো ফর্মে না থাকলে গোটা দলই সমস্যায় পড়ে, সেটাই ভারতীয় দলের ক্ষেত্রে হয়েছে। আসলে দল ভালো খেললে সবাই তারিফ করবে আর খারাপ খেললেই সমালো়চনা শুরু হবে।
এর পাশাপাশি বুমরাহের ভূয়সী প্রশংসা করে কপিল দেব বলেন, বুমরাহর মতো খেলতে না পারলে তার প্রভাব দলে পড়েই। আমি আশা করি খুব তাড়াতাড়ি চোট সারিয়ে ফিরবেন ।












Click it and Unblock the Notifications