Champions Trophy: পাঁচ দলের বিরুদ্ধে অপরাজিত ভারত, বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে কোন দলগুলি?
বৃহস্পতিবার থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করছে ভারতীয় দল। প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। এখনও পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে একবারই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে খেলেছিল ভারত। সেই ম্যাচে জিতেছে ভারত। এরফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থেকেই খেলতে নামছে ভারত। বাংলাদেশ ছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর কোন কোন দলের বিরুদ্ধে অপরাজিত ভারত, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
একটি বা দুটি নয় পাঁচটি দল এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারাতে পারেনি। এই তালিকায় প্রথম নাম দক্ষিণ আফ্রিকা। ভারত এখনও পর্যন্ত প্রোটিয়াদের বিরুদ্ধে চারবার মুখোমুখি হয়েছে, প্রতিটি ম্যাচেই টিম ইন্ডিয়া হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবারই নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে কিউয়িদের ১৪ রানে হারায় টিম ইন্ডিয়া। আগামী ২ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।

এমনকি একবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। সেই ম্যাচের ফলাফল ভারতেরই পক্ষে। ভারতীয় দল দল ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে পরাজিত করে। প্রথমে ব্যাট করে সাত উইকেটে ২৬৪ রান তোলে বাংলাদেশ। ভারত ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় । রোহিত ১২৩ রান করে ম্যাচের সেরা হন।
২০১১ সালের একদিনের বিশ্বকাপ ও ২০২৪ সালের টি্২০ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচ জিতেছিল তারা। শেষ পর্যন্ত দুটি আইসিসি ইভেন্টেই চ্যাম্পিয়ন হয় ভারত। এদিন সেই কথা মনে করিয়ে দিয়েছেন কোহলি।












Click it and Unblock the Notifications