Champions Trophy 2025: আত্মবিশ্বাসের তুঙ্গে নিউজিল্যান্ড, ভরসা ব্যাটিং গভীরতা ও অলরাউন্ডারদের আধিক্য
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বুধবার করাচিতে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। কিউয়িরা সম্প্রতি পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ জিতেছে অপরাজেয় থেকেই।
তার মধ্যে দু-বারই পাকিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড। স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে তারা।

নিউজিল্যান্ড রয়েছে ভারতেরই গ্রুপে। কিউয়িরা গ্রুপ পর্বের দুটি ম্যাচ খেলবে পাকিস্তানে, একটি দুবাইয়ে। ১৯ তারিখ উদ্বোধনী ম্যাচ খেলার পর নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচ রাওয়ালপিন্ডিতে, বাংলাদেশের বিরুদ্ধে। এরপর ভারতের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ২ মার্চ, দুবাইয়ে।
২০২৩ সালের বিশ্বকাপের সেমিফাইনালের পর নিউজিল্যান্ড ওডিআই ফরম্যাটে ধারাবাহিকতা দেখিয়েছে। নিজেদের দেশে এবং শ্রীলঙ্কা সফরে পূর্ণশক্তির দল না নামাতে পেরেও সিরিজ জিতেছে। পাকিস্তানে পূর্ণশক্তি নিয়েই জিতেছে ত্রিদেশীয় সিরিজ।
সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ড শেষবার আইসিসি খেতাব জিতেছে ২০০০ সালে। সেবার নাইরোবিতে জিতেছিল আইসিসি নক আউট। এরপর ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠলেও ফাইনালে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার কাছে।
২০১৯ থেকে ধরলে পাকিস্তানে সফররত দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ডই, সংখ্যাটি ১১। কিউয়িদের সবচেয়ে বড় শক্তি ব্যাটিং গভীরতা। আট নম্বর অবধি প্লেয়াররা সকলেই ভালো ব্যাট করতে পারদর্শী। রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেলকে ধরলে ৮ জন প্লেয়ার বল করতেও পারেন।
নিউজিল্যান্ডের ব্যাটাররা স্পিন খেলতেও পারদর্শী। দলে কোনও রিস্টস্পিনার নেই। তবে মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপসদের মতো ফিঙ্গারস্পিন-বোলিং অলরাউন্ডাররা রয়েছেন। ব্রেসওয়েল, স্যান্টনার পাওয়ারপ্লেতেও বল করতে পারেন।
টিম সাউদি, ট্রেন্ট বোল্টরা নেই। ফলে নিউজিল্যান্ডের জোরে বোলিংয়ে কিছুটা সমস্যা রয়েছে। কারণ, লকি ফার্গুসন আইএলটি২০ খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। তিনি অনুশীলন শুরু করেছেন। আশা করা হচ্ছে ফিট হয়ে যাবেন। এরই মধ্যে আবার হ্যামস্ট্রিংয়ের চোট ছিটকে দিয়েছে বেন সিয়ার্সকে। ফলে নতুন করে পরিকল্পনা সাজাতে হচ্ছে কিউয়িদের।
উইলিয়াম ও'রোর্ক, ম্যাট হেনরিরা ভরসা জোরে বোলিংয়ের ক্ষেত্রে। মিচেল স্যান্টনার এই প্রথম কোনও আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন। তাঁর সঙ্গেই তুরুপের তাস হতে পারেন ড্যারিল মিচেল। বিশ্বকাপ এখনও জিততে পারেনি নিউজিল্যান্ড। মিনি বিশ্বকাপ জিততে মরিয়া থাকবে কিউয়িরা। ব্যাটিং বিভাগে ভরসা কেন উইলিয়ামসনের অভিজ্ঞতাও।
নিউজিল্যান্ডের সম্ভাব্য সেরা একাদশ- ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, টম লাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, লকি ফার্গুসন, উইলিয়াম ও'রোর্ক।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications