Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক আফগানিস্তানের, শাহিদির নেতৃত্বাধীন দলে নেই তারকা স্পিনার
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করে দিল আফগানিস্তান। আইসিসির এই ইভেন্টে এই প্রথমবার খেলবে তারা।
আফগানিস্তানের ঘোষিত দলে সবচেয়ে বড় চমক তারকা স্পিনার মুজিব উর রহমানের না থাকা। আফগানিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্ব দেবেন হাশমাতুল্লাহ শাহিদি।

বাংলাদেশ, নিউজিল্যান্ডের পাশাপাশি এদিনই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে ট্রাভেলিং রিজার্ভদের তালিকা। ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপের পর ২০২৪ সালে টি২০ বিশ্বকাপেও চমকপ্রদ পারফরম্যান্স উপহার দিয়েছে আফগানিস্তান।
আফগানিস্তান দলে ফিরলেন ইব্রাহিম জাদরান। তিনি গত বছর গোড়ালির চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। জাদরান ফেরায় রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে তাঁর ওপেনিং জুটি বিপক্ষের চিন্তা বাড়ানোর পক্ষে যথেষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।
সেই সঙ্গে রহমত শাহ ও অধিনায়ক শাহিদি থাকবেন ব্যাটিং অর্ডারের প্রথম চারে। রশিদ খান, মহম্মদ নবি যেমন স্পিন আক্রমণ সামলাবেন, তেমনই ফজলহক ফারুকি নেতৃত্ব দেবেন পেস আক্রমণকে। তবে ২০২৩ সালের বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সদস্য মুজিব উর রহমানে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়নি।
আফগানিস্তান দলের অন্তর্বর্তী প্রধান নির্বাচক আহমেদ সুলিমান খিল জানিয়েছেন, ওডিআইয়ে প্রত্যাবর্তনের আগে চিকিৎসকদের পরামর্শ মেনে মুজিবকে এখন বেশি সংখ্যায় টি২০ খেলতে বলা হয়েছে। সে কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর নাম বিবেচিত হয়নি। একই কারণে তিনি জিম্বাবোয়ে সফরের ওডিআই সিরিজের দলে ছিলেন না।
আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের জন্য দাবি তুলেছেন ব্রিটিশ পার্লামেন্টের কিছু সাংসদ। যদিও তেমন কোনও সম্ভাবনা নেই বলে স্পষ্ট করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রীও মনে করেন, আফগানিস্তান ম্যাচ বয়কট করা উচিত প্রোটিয়াদের। তালিবানি শাসনে নারীদের অধিকার খর্বের প্রতিবাদ জানাতেই এমন দাবি উঠেছে।
যদিও তাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনও প্রভাব পড়বে না বলেই খবর। ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তান খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানদের সামনে ইংল্যান্ড। ২৮ ফেব্রুয়ারি লাহোরেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান- হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, ইকরাম অলিখিল, গুলবদিন নায়েব, আজমাতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, রশিদ খান, আল্লাহ গজনফার, নূর আহমেদ, ফজলহক ফারুকি, ফরিদ মালিক, নবীন জাদরান। রিজার্ভ- দারউইশ রসুলি, নাঙ্গিয়াল খরোটি, বিলাল সামি।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications